বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মিথ্যা তথ্য ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তমা

নায়িকা তমা মির্জা। ছবি : সংগৃহীত।
নায়িকা তমা মির্জা। ছবি : সংগৃহীত।

মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে চিত্রনায়িকা তমা মির্জার নামে। এমন দাবি করেছেন অভিনেত্রী নিজেই। তারকাজুটি পরীমণি ও শরিফুল রাজের দাম্পত্য কলহের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে তার নাম। বলা হচ্ছে, রাজ-পরীর মারামারি থামাতে গিয়েই নাকি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তমা। কিন্তু এমন গুঞ্জন অস্বীকার করেছেন এ নায়িকা। জানিয়েছেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরীও জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। এর বেশি কিছু জানেন না তমা। কিন্তু কিছু লোক মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। সুস্থ হয়ে ব্যবস্থা নেবেন তমা।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় একই সময়ে চিকিৎসা নেন নায়িকা তমা মির্জা, পরীমণি ও শরিফুল রাজ। এর আগে পরীমণি ফেসবুকে একটি ছবি পোস্ট করে জানান তিনি হাসপাতালে। ছবিতে দেখা গেছে দুটি হাত। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ এখনের পরী বলতে পরীমণি আর তমা বলতে তমা মির্জাকে বুঝে নিয়েছেন ভক্তরা। এসব মিলিয়ে জোর গুঞ্জন উঠেছিল— পরী ও রাজের মারামারি থামাতে গিয়েই আহত হয়েছেন তমা।

এই ধোঁয়াশা পরিষ্কার করছেন তমা মির্জা নিজেই। সংবাদমাধ্যমকে জানিয়েছেন—জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশপাশেও ছিলেন না নায়িকা তমা।

‘আমরা পরীতমা’ শিরোনামের ছবির বিষয়ে তমা জানান, সেদিন রাতে পরী ওই ছবি ফেসবুকে পোস্ট না করলে, তাকে ‘মার খাওয়া’র গল্পটা শুনতে হতো না। পরীমণি এটা ঠিক করেননি বলে অভিমত দিয়েছেন তমা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউবিতে চা-চক্র / ‘মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিচয় সংকট বিশ্লেষণ’

জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমার

মাছের ড্রামে মিলল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি

বঙ্গোপসাগরে তিন ট্রলারডুবি, ১৩ জেলে নিখোঁজ

রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

নগরে বাগান করে বেড়ানো রকিবুল পাচ্ছেন জাতীয় পরিবেশ পদক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, আসামি রিমান্ডে

বান্দরবানে পাহাড় ধসে ৫ বসতঘর ক্ষতিগ্রস্ত

তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলল ফিফা

চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

১০

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০ ও ১১ জুলাইয়ের ৫ পরীক্ষা স্থগিত

১১

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

১২

শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নিলেন শিবা-জয় কমিটি

১৩

তদন্তের মুখে থাকা বেবিচক প্রকৌশলী শরিফুলকে বদলি

১৪

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাবেরের

১৫

‘হেয়ারকাট’ নয়, সুদসহ পুরো আমানতই ফেরত পাবেন গ্রাহকরা: অর্থমন্ত্রী

১৬

ট্রাম্পের এক ঘোষণায় বাড়ল তেলের দাম

১৭

গুলিতে ফিলিস্তিনি গোলরক্ষকের মৃত্যু! এখনও নীরব কেন ফিফা? বিতর্ক চরমে

১৮

হরমুজ প্রণালিতে হামলার পর ঝুঁকিতে ৬ হাজার নাবিকের জীবন

১৯

রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশ সফল করতে গাইবান্ধা জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা

২০
X