বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফারুকীর সিনেমায় জেফারের অভিষেক

চঞ্চল চৌধুরী ও জেফার। ছবি : সংগৃহীত
চঞ্চল চৌধুরী ও জেফার। ছবি : সংগৃহীত

‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’ নামে একটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ফিল্মটি চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে খুব শিগগিরই আসছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জেফার, সামিনা হোসেন প্রেমাসহ অনেকে।

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী জানান, তার প্রিয় কাজ হচ্ছে মানুষের মনের ভেতর ছিপ ফেলে দেখা সেখানে কী কী ধরা পড়ে। মনোগামীতে অনেক দিন পর নারী-পুরুষের সম্পর্কের কিছু দিক নিয়ে ছিপ ফেলার সুযোগ পেয়েছেন তিনি।

সিনেমার প্রধান চরিত্রের অভিনেতাদের বিষয়ে ফারুকী জানান, ‘চঞ্চল চৌধুরীর সঙ্গে তার কাজের অভিজ্ঞতা পুরোনো। এখানেও একই রকম অপ্রতিরোধ্য এ অভিনেতা। জেফার রহমান কণ্ঠশিল্পী হিসেবেই পরিচিত। সিনেমায় তাকে অচেনা লাগবে। কিন্তু এ চরিত্রে জেফারকে পাওয়ায় গল্পটা প্রাণবন্ত হয়েছে বলে অভিমত দিয়েছেন নির্মাতা।

মনোগামীতে দেখা যাবে ভিন্ন এক চঞ্চল চৌধুরীকে। চঞ্চল চৌধুরী বলেন, ‘মনোগামী সিনেমার গল্পটা একদম আলাদা। এতে মনস্তাত্ত্বিক কিছু দিক আছে যা দর্শককে ভাবাবে। আমার চরিত্রের লুক, গেটআপ ভিন্ন থাকবে এখানে।’

জেফার বলেন, ‘মনোগামী ছবির মাধ্যমে প্রথমবারের মতো অভিনয়শিল্পী হিসেবে পর্দায় আসব। বিষয়টি আমার জন্য অনেক আনন্দের ও চ্যালেঞ্জিং। মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমায় অভিনয় করতে পারা এবং সহঅভিনেতা হিসেবে চঞ্চল চৌধুরীকে পাওয়া আমার জন্য কিছুটা চাপের এবং ভীষণ রোমাঞ্চকর।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল থেকে দেশের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

রাশিয়া-ইউক্রেনের মধ্যে ১৬০ জন করে যুদ্ধবন্দি বিনিময়

মুসলেরার এক ভুলেই শেষ উরুগুয়ের বিশ্বজয়ের স্বপ্ন, গ্রুপসেরা হয়ে নকআউটে স্পেন

নির্যাতনে গৃহবধূর মৃত্যু, লাশ মর্গে রেখে পালালেন স্বামী

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে কেপ ভার্দে

রাজধানীতে আজ কোথায় কী

ভেনেজুয়েলায় শক্তিশালী ২ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের

যুবলীগ নেতার ‘হাত কাটার’ প্রতিশোধ নিতে যুবককে হত্যা

১০

২৭ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

১১

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

১২

পাশাপাশি কবরে চিরঘুমে লক্ষ্মীপুরের মা-মেয়েরা

১৩

পারিবারিক কলহ-অভিমান কেড়ে নিল দুই প্রাণ

১৪

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

১৫

প্রথমার্ধেই স্পেনের ধাক্কা, বিদায়ের শঙ্কায় উরুগুয়ে

১৬

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

গোলশূন্য প্রথমার্ধ কাটাল কেপ ভার্দে-সৌদি আরব

১৮

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

১৯

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

২০
X