বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল এফডিসি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সম্প্রতি ঘটে যাওয়া শিশু আছিয়াসহ সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সোমবার (১০ মার্চ) বিকেল চারটার দিকে এফডিসির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন- শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি ডিএ তায়েব, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রোজিনা, পলি, সনি রহমান। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, আইরিন সুলতানা, মৌমিতা মৌ, তানিন সুবহা, জাদু আজাদসহ অনেক শিল্পী ও কলাকুশলী।

মানববন্ধনে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর কিছু দাবি-দাওয়া তুলে বলেন, ধর্ষণের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যেন অন্যরা এ ধরনের অপরাধ করার আগে একবার নয় দশবার ভাবে। একইসঙ্গে প্রমাণ সংগ্রহ ও তদন্ত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে হবে। যাতে অপরাধীরা কোনোভাবেই রেহাই না পায়। সেসঙ্গে সামাজিক, পারিবারিক সচেতনতা বৃদ্ধি অপরিহার্য বলে মনে করি। পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে দাবি জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের এখনই কার্যকর ভূমিকা পালন করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির হলে জমে থাকা পানিতে মিলল মাগুর মাছ

শেরপুরে পাহাড়ি ঢলে সব নদীর পানি বৃদ্ধি, সড়কে ভাঙন

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ড অ্যাডুকেশন এক্সপো

১২ কোটি মানুষের গণভোটের রায় মানছে না বিএনপি: গোলাম পরওয়ার

কক্সবাজারে ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে

হরমুজে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেবে না ইরান

হু হু করে বাড়ছে মুহুরী নদীর পানি

যুদ্ধে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার বাড়ি মেরামত করেছে ইরান

বাঁশখালীতে ত্রাণসামগ্রী নিয়ে বন্যার্তদের পাশে বিএনপি নেতা আশিক

সেমিফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ধাক্কা

১০

মঙ্গলবার টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

ইয়েমেনের বিমানবন্দরে হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়া

১২

রেলওয়ে কর্মকর্তাকে হত্যা: পরকীয়া নয়, ‘হানি ট্র্যাপ’ ও পরিকল্পিত হত্যার দাবি

১৩

বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারির মরদেহ পাওয়া গেল সড়কে

১৪

নাটোরে কর্তব্যরত দুই চিকিৎসকের ওপর হামলাকারীদের শাস্তির দাবি ড্যাবের

১৫

ডেমরায় মাদ্রাসায় বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

১৬

বন্যায় ধ্বংসস্তূপে পরিণত চকরিয়া ও মাতামুহুরী 

১৭

বিটোপিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হলেন মনির হোসেন

১৮

বিশ্বকাপে গোল মিস করায় হত্যার হুমকি, আত্মগোপনে ফুটবলার

১৯

পল্লবীতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিএনপি নেতার আর্থিক সহায়তা

২০
X