বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘দাগি’র প্রথম গানে নিশো-তমার প্রেমের গল্প

‘দাগি’র প্রথম গানে নিশো-তমার প্রেমের গল্প

ছড়িয়েছে নতুন এক প্রেমের গল্প। কাহিনিতে প্রেমিক নিশান, প্রেমিকা জেরিন। ভালোবাসার শুরুর ঘটনাগুলো জানা যায়নি এখনো। সম্পর্কের কিছু পথ পেরিয়ে যাওয়ার পর থেকে গল্পের বর্ণনা এমন– নিশানের জন্য ফুল কুড়িয়ে দেয়ার ইচ্ছে জেরিনের; সঙ্গে কিছু ভুলও। ইচ্ছে কাজল চোখে নিশানের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দেওয়ার।

নিশানের ইচ্ছাও কম কিছু না। জেরিনকে ভেবে সন্ধ্যা নামাতে চায় সে। জমানো কান্না আর অভিমান ভুলে ফিরে আসার বাসনা নিশানের। জেরিনও জানে, তাকে ছেড়ে নিশান আর কোথায় যাবে, কাকে বলবে ভালোবাসার কথা। তাই প্রেমিকার কাছে নিশানের হৃদয় উজার করা আকুতি, সে যেন নিশানকে ভালোবেসে আগলে রাখে, মনটাকে ছুঁয়ে দেয়। নিশানের বিশ্বাস, তার জন্ম-মৃত্যুও জানে, জেরিন ছাড়া তার জীবন শূন্য।

গল্পগুলো এসেছে গানে গানে। ‘একটুখানি মন’ শিরোনামের গানে এভাবেই বলা হয়েছে নিশান-জেরিনের ভালোবাসার গল্প। ২০ মার্চ দুপুরে প্রকাশ পেয়েছে ’দাগি’ সিনেমার প্রথম গান। যে নিশান ও জেরিনের কথা বলা হচ্ছে সেটি মূলত সিনেমার চরিত্রের নাম। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা।

সাজিদ সরকারের সুর ও সংগীতায়োজনে ‘একটুখানি মন’ শিরোনামের গানটি গেয়েছেন তাহসান খান ও মাশা ইসলাম। গানটি লিখেছেন জনপ্রিয় কবি ও ঔপন্যাসিক সাদাত হোসাইন। আগেও তিনি, শিহাব শাহীন ও সাজিদ সরকার এক সঙ্গে কাজ করেছেন। সাদাত হোসাইন জানান, তিনি কখনই গান লেখার চেষ্টা করেন না। তিনি লেখেন কবিতা। পরে সেটি শ্রোতাদের সামনে আসে গান হয়ে।

‘একটুখানি মন’ গানটি নিয়ে কণ্ঠশিল্পী মাশা ইসলাম বলেন, ‘সবাই চাইছিল গানটিতে যেন আমি কণ্ঠ দেই। আমিও ভাবলাম, গানটি ঠিকমতো রেকর্ড করে দেখি কী হয়। প্রথমে শুনেই গানটির সুর খুব ভালো লেগেছে, তাছাড়া ঈদের সিনেমার গান এটি। সব মিলিয়ে আমারও আগ্রহ ছিল। চেষ্টা করেছি সেরাটা দিয়ে কাজটি করার।’

এই গানের মাধ্যমে ১০ বছর পর সিনেমায় আবার এক হলেন নির্মাতা শিহাব শাহীন ও সুরকার সাজিদ সরকার। গানটি তৈরির গল্প বলতে গিয় সাজিদ সরকার বলেন, ‘আমরা একটা সুন্দর রোমান্টিক গান করতে চেয়েছি। সাদাত হোসাইন দারুণ লিখেছেন। শব্দের নিজস্ব একটা অনুভূতি আছে। সেটাকে শ্রোতাদের কাছে আরও প্রাণবন্ত করে তোলাটাই ছিল আমার কাজ। শুধু গানটাই নয়, পুরো সিনেমার যে আবহ, তার সঙ্গেও যেন সুরটা যায়, সেটাও আমাদের ভাবনায় ছিল। এখন গানটি শ্রোতারা শুনছেন, তারাই বলবেন কেমন লাগছে।’

১ মিনিট ৪২ সেকেন্ডের গান ভিডিওতে সিনেমার নতুন কিছু দৃশ্য পাওয়া গেছে। যেখানে আফরান নিশো এবং তমা মির্জাকে পাওয়া গেছে বেশ রোমান্টিক মুডে। ভিন্নি লুক এবং পরিস্থিতিও প্রকাশ পেয়েছে কিছু দৃশ্যে। এর আগে ১১ মার্চ প্রকাশ পায় সিনেমাটির টিজার।

সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে। ‘দাগি’ মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প, এ ধরনের গল্প দেশের দর্শক দেখেনি বলে জানিয়েছন নির্মাতা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

কালবেলায় সংবাদ প্রকাশ / শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হলো নীলার

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

১০

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

১১

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১২

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

১৩

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

১৪

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

১৫

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

১৬

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

১৭

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১৮

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১৯

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

২০
X