বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সামনের দিনগুলোর পরিকল্পনা জানালেন পরীমনি

চিত্রনায়িকা পরীমনি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা পরীমনি। ছবি : সংগৃহীত

মুঠোফোনের ওপাশে চিত্রনায়িকা পরীমণি। কণ্ঠে আগের নেই উচ্ছ্বাসটা নেই। কথা বলছেন রয়েসয়ে। সিনেমার পর্দা দাপিয়ে বেড়ানো এই অভিনেত্রীর পরবর্তী কাজের কথা জিজ্ঞাসা করতেই কালবেলাকে পাল্টা প্রশ্ন করলেন, ‘আমার কী কাজ করার কথা?’

কিছুক্ষণ পর নিজেই বললেন, আমার কাজ বলতে তো বেসিক্যালি সিনেমাকেই বোঝায়। সেপ্টেম্বরে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি, শিডিউল দিয়েই ফেলেছি একদম, ‘প্রীতিলতা’ সিনেমার জন্য। ওটা শেষ করে আমি হয়তো নতুন কাজের কথা ডিক্লিয়ার করতে পারব।

এদিকে আসন্ন ঈদ হবে পরীপুত্র রাজ্যের প্রথম কোরবানির ঈদ। ছেলেকে ঘিরে এবারের ঈদের পরিকল্পনার বিষয়ে খুব একটা মুখ খুললেন না পরী। বললেন, বাবুর তো এবার প্রথম কোরবানির ঈদ। এটা একটু অন্যরকমভাবে করার প্ল্যান আছে। পরিকল্পনা এখনই বলতে চাচ্ছি না। তবে ঢাকায় করব না এটা নিশ্চিত। শুধু জানি বাবুর জন্য এটা স্পেশাল হবে।

তবে যত যা-ই হোক এগিয়ে যাবেন পরীমণি। সেই ইঙ্গিত পাওয়া গেল চিত্রনায়িকার কথায়। বললেন, এই মুহূর্তে মানসিকভাবে ভালো থাকাটা আমার জন্য জরুরি। বাচ্চার সবকিছুই তো ডিপেন্ড করে আমার ওপর। ওকে ভালো রাখতে হবে এটিই হচ্ছে বড় কথা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১০

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১১

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১২

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৩

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৪

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৫

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৬

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৭

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৮

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৯

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

২০
X