কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

শেখ সাদি তোমার প্রেমিক? উত্তরে যা বললেন পরীমনি

শেখ সাদি ও পরীমনি। ছবি : সংগৃহীত
শেখ সাদি ও পরীমনি। ছবি : সংগৃহীত

পরীমনি আর সমালোচনা যেন একে অপরের পরিপূরক। ঢালিউডের এই নায়িকা যা-ই করেন, তা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এক দশকের ক্যারিয়ারে নানা গুঞ্জন ও বিতর্ক তাকে ঘিরে থাকলেও, সেসবকে গুরুত্ব দেন না তিনি। অভিনয়ের বাইরে, ব্যক্তিগত জীবন নিয়েই সমালোচনার মুখে পড়তে হয় তাকে সবচেয়ে বেশি।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে নিজের চারপাশের নানা গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খান এক পর্যায়ে তাকে প্রশ্ন করেন, ‘শেখ সাদি কি তোমার প্রেমিক?’ এমন প্রশ্নের উত্তরে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদি আমার খুব কাছের।’

এরপর সঞ্চালক জানতে চান, বর্তমানে পরীমনি কি সিঙ্গেল? জবাবে পরী হেসে বলেন, ‘না।’ তারপর আবার যোগ করেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউই বিশ্বাস করবে না।’ কেন করবে না—এমন প্রশ্নে তিনি মুচকি হেসে বলেন, ‘আমি নিজেও বিশ্বাস করি না! আমার সামহাউ (somehow) সারাক্ষণ প্রেম-প্রেম একটা অনুভূতি কাজ করে, আর আমি মনে করি, এটা থাকা আসলে ভালো।’

প্রেমের পর আলাপ ঘুরে যায় বিয়ের প্রসঙ্গে। সঞ্চালক জানতে চান, ‘তুমি মোট কতবার বিয়ে করেছ?’ জবাবে পরীমনি হেসে বলেন, ‘একবার।’ তখন সঞ্চালক প্রশ্ন করেন, ‘মানে শরীফুল রাজের কথাই বলছ? তাহলে বাকিদের বিয়ের খবর আমরা শুনি কেন?’ উত্তরে পরীমনি রসিক ভঙ্গিতে বলেন, ‘জানি না, মনে হয় ওরা সবাই সৎস্বামী! (হা হা) যাদের সঙ্গে ডিভোর্সটা দেখা যায়নি।’

শরীফুল রাজ ছাড়াও পরীমনির সঙ্গে শোবিজ অঙ্গনে আরও অনেকের নাম জড়িয়েছে নানা সময়। এমনকি শোবিজে আসার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন—এমন গুঞ্জনও ছড়িয়েছিল বহুবার। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সেই গুঞ্জন আরও তীব্র হয়।

‘ইসমাইল কি তোমার স্বামী ছিলেন?’—এই প্রশ্নের জবাবে পরীমনি হাসতে হাসতে বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’

এরপর সঞ্চালক জানতে চান, ‘তুমি তাহলে কতবার বিয়ে করতে চাও?’ উত্তরে পরীমনি বলেন, ‘আমার না, আসলে ১২টা বিয়ে করার ইচ্ছে আছে! ছোটবেলা থেকেই মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। কিন্তু এই কথাটা যে রিউমার (গুঞ্জন) হিসেবে এভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেটা কখনো ভাবিনি। জানলে নিশ্চয়ই এমন কথা বলতাম না!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১০

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১১

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১২

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৩

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৪

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৫

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৬

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৭

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০
X