বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের পরও ‘হাবু ভাই’ বলে ডাকে তুলতুল

অভিনেতা চাষী আলম ও তার স্ত্রী তুলতুল। ছবি : সংগৃহীত
অভিনেতা চাষী আলম ও তার স্ত্রী তুলতুল। ছবি : সংগৃহীত

কাজ করছে দীর্ঘ সময় পেরিয়ে গেছে। কিন্তু ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন ‘হাবু ভাই’ খ্যাত অভিনেতা চাষী আলম। এর পর থেকেই ছোট পর্দায় বেশ জনপ্রিয় তিনি।

একের পর এক নাটকে কাজ করে ভক্তদের মন কেড়েছেন এই অভিনেতা। সম্প্রতি বিয়ে করে আবারও আলোচনায় চাষী আলম। গতকাল শুক্রবার রাতে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করে নববধূ তুলতুল ইসলামকে ঘরে তুলেছেন তিনি।

সংসার জীবনে হাবু ভাইয়ের দিন কেমন যাচ্ছে, এ বিষয়ে চাষী আলম বলেন, ‘তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই আছি। শুধু সদস্য বাড়ছে।’

নববধূ তুলতুল প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘তুলতুল অনেক লক্ষ্মী। সে খুবই আধুনিক। আমার মনের মতো।’

তিনি বলেন, ‘তুলতুল আমার অভিনয়ের ভক্ত। সে আমাকে এখনো হাবু ভাই বলে ডাকে। আমার শ্বশুর-শাশুড়ি দুজনই আমার অভিনয়ের ভক্ত।’

পারিবারিকভাবে বিয়ে হলেও তুলতুলের সঙ্গে ছয় মাস আগেই পরিচয় হয়েছিল চাষীর। রাজধানীর উত্তরায় প্রথম দেখা হয় তাদের। চাষীর অভিনয়ের ভক্ত ছিলেন তুলতুল। পরিচয়ের কিছুদিন পর কথাবার্তা শুরু হয় দুজনের। মাঝেমধ্যে দেখাও করতেন। পরে চাষীর পরিবারের অন্য সদস্যরা তুলতুলকে দেখে পছন্দ করেন। সংবাদমাধ্যমে এসব তথ্য জানিয়েছেন চাষী নিজেই।

প্রথম পরিচয়ের বিষয়ে চাষী জানান, তুলতুলের এক ভাগনে তার অভিনয়ের ভক্ত। উত্তরার এক দোকানে চাষী তার কয়েকজন বন্ধু নিয়ে চটপটি খাচ্ছিলেন। সেখানে ভাগনের সঙ্গে তুলতুলও এসেছিল চটপটি খেতে। পরে চাষীর সঙ্গে তুলতুল ও তার ভাগনে ছবি তুলেছেন। তার অভিনয়ের প্রশংসাও করেছেন দুজনে। সেদিনই প্রথম পরিচয় তাদের। তুলতুল তার ফোন নম্বর নিয়েছিলেন। এর কিছুদিন পর দুজনের কথা আদান-প্রদান শুরু হয়। একটা পর্যায়ে পরস্পরের প্রতি ভালোলাগা কাজ করে। চাষীর ভাষায়—বেশি দিন প্রেমের স্বাদ নিতে পারেননি তিনি। তার চাচি ও মায়ের চাপাচাপিতে তাড়াতাড়িই বিয়ে হয়ে গেল তাদের। বিয়ের আগে তুলতুলের সঙ্গে তার সম্পর্ককে ‘আংশিক বা স্বল্পদৈর্ঘ্য প্রেম’ নাম দিয়েছেন চাষী।

অভিনয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন চাষী আলম। পুরুষের পাশাপাশি অসংখ্য মেয়ে ভক্ত তার। তবে নারী ভক্তদের নিয়ে মোটেও বিরক্ত হবেন না তার স্ত্রী তুলতুল। চাষীর ভাষায়—তুলতুল সে রকম মেয়েই নয়। সে ওসব নিয়ে মাথা ঘামায় না। চাষীর প্রতি ভক্তদের এমন ভালোবাসা বেশ উপভোগ করেন তুলতুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১২

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৩

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৪

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৫

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৬

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৭

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

১৯

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

২০
X