বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সম্মাননা পেলেন তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : সংগৃহীত

ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। শোবিজে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ১২ জন নারীকে ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা প্রদান করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)।

২৬ আগস্ট (শনিবার) ঢাকার একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের সমন্বয় বিভাগের উপপ্রধান করিন হেনচোজ পিগনানি।

জেসিআই থেকে জানানো হয়েছে, পুরস্কারপ্রাপ্ত নারীরা অগণিত মানুষকে তাদের কাজের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন।

সম্মাননা পেয়ে প্রতিক্রিয়ায় তানজিন তিশা জানান, এই সম্মাননা নারীদের নিজ কর্মক্ষেত্রে আরও ভালো করতে উৎসাহিত করবে। অনেক সম্মাননার চেয়ে এটি অনেক আলাদা ও সম্মানের। তিনি বলেন, ‘বিনোদন অঙ্গনে আমার অবদানকে মূল্যায়ন করে এমন একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা প্রদান করায় কর্তৃপক্ষকে বিশেষ ধন্যবাদ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১০

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১১

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১২

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৩

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৪

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৫

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৬

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

১৭

বাঁশখালীর বন্যার্ত মানুষের পাশে ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন

১৮

‘শুধু হিন্দুরাই বৃত্তি পেয়েছে’ দাবিতে ভুল তথ্য ভাইরাল

১৯

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

২০
X