বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই 

চলচ্চিত্র অভিনেতা সাংকো পাঞ্জা আর নেই 

দেশীয় সিনেমার পরিচিত মুখ সাংকো পাঞ্জা মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ২টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। জানা গেছে, সাংকো পাঞ্জা বেশ কয়েক বছর ধরে ক্যানসারের আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। তার মরদেহ পিজি হাসপাতাল থেকে নারায়ণগঞ্জ, রুপগঞ্জ মাসুমাবাদ তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শুক্রবার (৩০ মে) সকাল ১০ টায় জানাজা শেষে দাফন সম্পূর্ণ করা হবে। জন্মসূত্রে গ্রামের বাড়ি ময়মনসিংহ। তার দুই মেয়ে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত সদস্য ছিলেন।

শাকিব খানের ‘রাজাবাবু’ সিনেমার শুটিংয়ে ক্রেনের ওপর থেকে পড়ে গুরুতর জখম হয়েছিলেন খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা। তার মাথায় ও মুখে বেশ কিছু সেলাই দিতে হয়েছিল। তারপর থেকে নিয়মিত শুটিং করতে পারতেন না তিনি। সেই চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাংকো পাঞ্জাকে।

১৯৯৭ সালে ‘মৃত্যুর সাথে পাঞ্জা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন সাংকো পাঞ্জা। তিনি প্রায় দুই শতাধিক বাংলা সিনেমায় অভিনয় করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

১০

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

১১

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

১২

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

১৩

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

১৪

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

১৫

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

১৬

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা

১৭

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১৮

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১৯

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

২০
X