বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

শুধু হৃদয় ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত: বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

দেশ নিয়ে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নেই নিজের অবস্থান থেকে লড়াই করেছেন। তবে আজ গভীর হতাশা আর ক্ষোভে কণ্ঠস্বর নরম নয়, বরং জ্বলন্ত। অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলছেন `আমি শুধু হৃদয় ভাঙা নই, আমি ক্ষুব্ধ, লজ্জিত।’

এক সময়ের লাক্স-তারকা থেকে শুরু করে বলিউডের পর্দা, এই দীর্ঘ পথচলায় বাঁধনের স্বপ্ন ছিল একটি সুন্দর, ন্যায়ভিত্তিক বাংলাদেশ। সেই আশাতেই অংশ নিয়েছিলেন গত বছরের জুলাই মাসের গণআন্দোলনে।

তবে এক বছর না যেতেই সেই স্বপ্নভঙ্গের বেদনাই তাকে কাবু করে ফেলেছে। এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাঁধন জানান, আন্দোলনের সময় তার মনে ছিল প্রবল উত্তেজনা, একটা বিশ্বাস, এবার সত্যিই পরিবর্তন আসবে। এদিকে পরিবর্তন তো আসেনি, বরং পুরনো পচন ধরেছে আরও গভীরে।

বাঁধনের ভাষ্য `একই দুর্নীতিগ্রস্ত, পচে যাওয়া ব্যবস্থা এখনো রয়ে গেছে, যা প্রকৃত পরিবর্তনের সব আশা দমন করে ফেলছে।’

এই হতাশা শুধু রাষ্ট্রীয় কাঠামো নিয়ে নয়, প্রভাব ফেলেছে বাঁধনের ব্যক্তিগত জীবনেও। মানসিক স্বাস্থ্য নিয়ে আগে থেকেই খোলামেলা কথা বলেন তিনি। এবার জানিয়েছেন, তীব্র বিষণ্নতায় ভুগছেন, ওজন বেড়েছে, সবকিছুতেই জড়িয়ে গেছে একধরনের ক্লান্তি।

তবে এ অবস্থার মাঝেও থেমে থাকেননি। আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘এশা মার্ডার: কর্মফল’। ২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক খুনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা। সেখানে বাঁধনকে দেখা যাবে এক পুলিশ তদন্ত কর্মকর্তার ভূমিকায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১০

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১১

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১২

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৩

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৪

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৫

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৬

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৮

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১৯

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

২০
X