বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ

চিত্রনায়িকা তানিন সুবহা লাইফ সাপোর্টে

তানিন সুবহা । ছবি : সংগৃহীত
তানিন সুবহা । ছবি : সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেত্রী তানিন সুবহা। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

জানা যায়, সোমবার (২ জুন) হঠাৎ অসুস্থবোধ করলে তানিনকে দ্রুত আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরলেও সন্ধ্যার দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে রাতেই তাকে স্থানান্তর করা হয় পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ।

এ বিষয়ে তার পরিবারের ঘনিষ্ঠজন জানান, হঠাৎ তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং একাধিকবার বমি করার পর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে তানিন সুবহার মা তাসলিমা বেগম দেশবাসীর কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, ‘আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ও যেন আবার আগের মতো সুস্থ হয়ে ফিরে আসে।‘

দীর্ঘ এই শোবিজ দুনিয়ায় তানিন সুবহার যাত্রা শুরু হয় বিজ্ঞাপনচিত্র দিয়ে। পরবর্তীতে নাটক এবং সিনেমায় অভিনয় শুরু করেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এছাড়া বর্তমানে সুবহা বেশ কিছু সিনেমায় কাজ করছিলেন বলেও জানা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না: স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১০

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১১

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১২

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৩

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৪

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৫

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৬

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৭

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৮

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৯

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

২০
X