বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৩:১৬ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে তানিনের রহস্যময় পোস্ট এখন আলোচনার তুঙ্গে

তানিন সুবহা । ছবি : সংগৃহীত
তানিন সুবহা । ছবি : সংগৃহীত

মারা গেছেন ছোট ও বড় পর্দার অভিনেত্রী তানিন সুবহা। গতকাল মঙ্গলবার (১০ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ অভিনেত্রী। তবে এখন তার এ মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে রহস্য।

মৃত্যুর বেশ কিছুদিন আগে তানিনের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘কালো জাদু’ নিয়ে করা পোস্টটি ঘিরে সৃষ্টি হয়েছে এ রহস্য।

পোস্টে তিনি লিখেছিলেন, ‘কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না। এখন করি। সুস্থ একটা মানুষকে এভাবে মেরে ফেলার চেষ্টা করে কী লাভ? ঘরে আনাচে কানাচে কত কী যে পেলাম। কেন এমন করছেন? আমিতো কারোর ক্ষতি করিনি। লাস্ট ৪ মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি। এসব এর ফল পাবেন চিন্তা কইরেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।’

তানিন সুবহার মৃত্যুর পর এই পোস্ট ঘিরে চলছে এখন জল্পনা কল্পনা। নতুন করে সেই পোস্টে মন্তব্য করছেন অনেক অনুরাগী। একজন লিখেছেন, ‘কতটা ভয়ংকর অবস্থা। একমাসও হয়নি পোস্টের। অথচ আজ সে দুনিয়াতে নেই।’ কেউ বা লিখেছেন, ‘মারা গিয়ে বুঝিয়ে গেলেন কালো জাদু কতটা বিষময়।’ কেউ কেউ কালো জাদুর লক্ষণ ও ভয়াবহতা তুলে ধরেও মন্তব্য করেছেন।

গত ২ জুন থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। এর দুদিন আগেই চিকিৎসকরা তার ব্রেইন পুরোপুরি কাজ করছিল না বলে জানিয়েছিলেন। সেসময় তাকে ক্লিনিক্যালি ডেথ বলে জানান তারা। তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় তখন তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। এরপর মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে (রাত ৭টা ৫৭ মিনিটে) লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দেশে পারি জমান তানিন।

তানিন সুবহা এক যুগের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক এবং সিনেমায় জায়গা করে নেন তিনি। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এরপর একাধিক নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে অভিনয় করেন। পাশাপাশি ‘তানিন’স বিউটি পার্লার’ নামে একটি সৌন্দর্যচর্চা কেন্দ্রও চালাতেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১০

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১১

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১২

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৩

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৪

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৫

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬

আ.লীগ নেতা কারাগারে

১৭

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৮

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৯

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

২০
X