বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলেই খুলে ফেলা হতে পারে তানিনের লাইফ সাপোর্ট

তানিন সুবহা। ছবি : সংগৃহীত
তানিন সুবহা। ছবি : সংগৃহীত

চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ তানিন সুবহা দীর্ঘদিন ধরেই লাইফ সাপোর্টে রয়েছেন। গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুরু থেকেই শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকেরা তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করেন। যদিও এখনো পর্যন্ত লাইফ সাপোর্ট খোলা হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ জুন বিকেলেই লাইফ সাপোর্ট খুলে ফেলা হতে পারে। দুপুর ১২টার দিকে পরিবার হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছে। বিকেলে স্বামী আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। তবে লাইফ সাপোর্ট খোলার পর তানিনকে কোথায় নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

চিকিৎসকদের ভাষ্যমতে, তানিন সুবহার মস্তিষ্কে কোনো প্রতিক্রিয়া নেই, যার ফলে ব্রেইন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ। গত কয়েকদিন ধরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।

বরিশালের গৌরনদী উপজেলার মোল্লারহাটে জন্ম তানিনের। আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি, যেখানে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পান। এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘শেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’, মুশফিকুর রহমান গুলজারের ‘আরতির পতাকা’সহ বেশ কিছু খণ্ড নাটকে অভিনয় করেছেন।

শুধু ছোটপর্দাই নয়, বড়পর্দাতেও পা রাখেন তানিন। তার সিনেমা ‘মাটির পরী’ দিয়ে শুরু হয় চলচ্চিত্রে যাত্রা। এরপর আরও কিছু সিনেমায় কাজ করেন এবং বর্তমানে তার অভিনীত কয়েকটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। অভিনয়ের পাশাপাশি তিনি নিজেই একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন।

তানিন সুবহার এমন শোচনীয় অবস্থায় তার সহকর্মী ও অনুরাগীরা ভীষণভাবে মর্মাহত। সোশ্যাল মিডিয়ায় চলছে তার জন্য প্রার্থনার ঢল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১০

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১১

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১২

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৩

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৪

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৫

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৬

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় আজ

১৮

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৯

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

২০
X