বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ অসম্ভব ভালো নির্মাণের সিনেমা : শাকিব খান

‘তাণ্ডব’র সংবাদ সম্মেলনে শাকিব খান
‘তাণ্ডব’র সংবাদ সম্মেলনে শাকিব খান

‘তাণ্ডব’ অসম্ভব ভালো নির্মাণের সিনেমা- বলেছেন শাকিব খান। সুপারস্টার এও বলেন, ‘এটা রাফীর (নির্মাতা রায়হান রাফী) জীবনের বেস্ট সিনেমা।’ ৫ জুন রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় ‘তাণ্ডব’ সিনেমার সংবাদ সম্মেলন। সেখানেই এসব কথা বলেন শাকিব খান।

‘তাণ্ডব’ সিনেমা দর্শকের মনে তাণ্ডব তুলবে উল্লেখ করে সিনেমাটির নির্মাতা রায়হান রাফীর প্রশংসা করেন দেশের শীর্ষ এ অভিনেতা। শাকিব খান বলেন, “রাফী খুব গুছিয়ে কাজ করে। তার প্রি-প্রোডাকশন অনেক ভালো। এটা রাফীর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। ডাবিংয়ের সময় আমি যতটুকু দেখেছি, আমার মনে হয়েছে, রাফী এটা কী বানাল। ’তাণ্ডব’ অনেক পরিশ্রমের একটা সিনেমা।”

নির্মাতা রায়হান রাফীও চেষ্টা করেছেন তার নতুন সিনেমায় নতুন কিছু করার। তিনি বলেন, ‘এ সিনেমার কিছুই এখনো দেখেননি দর্শকরা। আর মাত্র একদিন পরেই সিনেমাটি দেখতে পাবেন এবং বুঝবেন।’

লোকেশন এবং নির্মাণে অন্যরকম কিছু করার চেষ্টা করেছেন রায়হান রাফী। গল্প ভাবনাতেও এমন কিছু করতে চেয়েছেন, যা বাংলা সিনেমাতে হয়নি।

সিনেমাটি ঘিরে নানারকম চমকের কথা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সে বিষয় নিয়েও আয়োজনে কথা বলেছেন নির্মাতা। রাফী বলেন, ‘চমক আগে থেকে বলে দিলে তো আর চমক থাকে না। চমক হিসেবে যা বলা হচ্ছে বা দর্শকরা যা ভাবছেন, তার কিছুই নাও থাকতে পারে। আর যদি কিছু থাকে, তাহলে সেটা পর্দাতেই উপভোগ করবেন দর্শকরা। আর তো মাত্র একটা দিন।’

সময়ের আলোচিত গান ‘লিচুর বাগানে’ নিয়ে রাফী জানান, এখানে তারা নতুন কিছু করার চেষ্টা করেছেন। চেষ্টা করেছেন স্থানীয় বা নিজস্ব গানকে নতুনভাবে উপস্থাপন করার। গানটিতে পারফর্ম করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। শাকিব খানের সঙ্গে প্রথমবার দেখা যাবে এ অভিনেত্রীকে। তার প্রশংসা করে শাকিব খান বলেন, ‘সে (সাবিলা নূর) তো লিচুর বাগান দিয়ে তাণ্ডব লাগিয়ে দিয়েছে।’ এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড প্রযোজিত, ওটিটি প্ল্যাটফর্ম চরকির সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তাণ্ডব’। সিনেমাটি নির্মাণ সহযোগিতায় আছে দীপ্ত।

সিনেমায় আছেন বরেণ্য অভিনয়শিল্পী আফজাল হোসেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথমে সিনেমায় কাজ করতে চাননি তিনি। কিন্তু পরে যখন যুক্ত হয়েছেন তখন বুঝতে পেরেছেন, এ সিনেমায় কাজ না করলে নতুন অনেক কিছুই জানা হতো না তার। বোঝা যাচ্ছে অনেক দিন পর কাজ করতে এসে ভালো অভিজ্ঞতাই হয়েছে আফজাল হোসেনের। সে কথা আরেকবার মনে করিয়ে দেন সাবিলা নূর। তিনি জানান, শাকিব খানের বিপরীত অভিনয় করলেও মানসিক চাপ নিতে হয়নি তেমন। কারণ, পুরো ইউনিট তাকে খুব সাপোর্ট করেছে।

৫ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুব্রত, আদনান আদিব খানসহ অনেকে। ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাচ্ছে ‘তাণ্ডব’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১০

আজকের নামাজের সময়সূচি

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১২

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৩

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৪

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৫

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৭

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৯

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

২০
X