বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

‘তাণ্ডব’ চালিয়ে মাথায় হাত আলমগীরের

‘তাণ্ডব’ চালিয়ে মাথায় হাত আলমগীরের

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদীর চলন্তিকা সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে ‘তাণ্ডব’। ঈদুল আজহার সবচেয়ে আলোচিত সিনেমা রায়হান রাফী পরিচালিত সিনেমাটি। কারণ হলো এই সিনেমায় অভিনয় করেছেন ঢাকাই ছবির কিং শাকিব খান। সঙ্গী হয়েছেন ছোট পর্দার সাবিলা নূর ও জয়া আহসানের মতো তারকা।

তবে ঈদুল ফিতরের মতো এবারের ঈদে শুরু থেকে দর্শকের উপস্থিতি দেখা যায়নি। এদিকে এখন পর্যন্ত মাল্টিপ্লেক্সে ‘তাণ্ডব’ ভালো ব্যবসা করলেও অনেক সিঙ্গেল স্ক্রিন থেকে হতাশার কথাও শোনা যাচ্ছে। চলন্তিকা সিনেমা হলের বুকিং এজেন্ট মো. আলমগীর খান ২ লাখ টাকা মানি গ্যারান্টি দিয়ে ‘তাণ্ডব’ প্রদর্শন করছিলেন। কিন্তু এখন এই বুকিং এজেন্টের মাথায় হাত। লাভ তো দূরের কথা চালান তোলাও কঠিন হয়ে গেছে আলমগীরের।

তিনি কালবেলাকে আক্ষেপ নিয়ে বলেন, রায়হান রাফী ভাইয়ের ‘তুফান’ সিনেমা দিয়ে ভালোই ব্যবসা করেছিলাম। সারা বছর তো দর্শক থাকে না। ঈদের সিনেমার ওপরেই আমাদের স্বপ্ন থাকে। এখন পর্যন্ত ১ লাখ ২০ হাজার টাকার মতো ব্যবসা হয়েছে। জানি না এই লস কীভাবে তুলব। ‘তুফান’ সিনেমার সব গান হিট ছিল। এই সিনেমার তেমন কোনো গানও নাই। গত দুইদিন ধরে দর্শক খুব একটা নাই। সামনে কী হবে জানি না। আমরা পুরাই হতাশ।

নতুন কোন সিনেমা চালাবেন এমন প্রশ্নে আলমগীর বলেন, শাকিব খানের সিনেমা দিয়েই ব্যবসা করতে পারিনি। কোন সিনেমা দিয়ে আর ব্যবসা করব। সিনেমা তো লস। পরবর্তীতে ইনসাফ চালানোর ইচ্ছা আছে। ‘তাণ্ডব’ সিনেমা চালিয়ে এখন আমার মাথায় হাত ভাই। ঈদে শাকিব খানের সিনেমা আমাদের মতো যারা ব্যবসা করে তাদের জন্য আশার আলো। কিন্তু সবশেষ হয়ে গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X