বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা। ছবি: সংগৃহীত
কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী স্বাগতা। ছবি: সংগৃহীত

দুই মাস ধরে ভিনদেশে অবস্থান করছেন অভিনেত্রী ও সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। লক্ষ্য, নরমাল ডেলিভারির মাধ্যমে প্রথম সন্তানকে পৃথিবীতে আনা। দীর্ঘ অপেক্ষা শেষে থাইল্যান্ডের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন স্বাগতা নিজেই।

শনিবার (২১ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নবজাতকের সঙ্গে ছবি শেয়ার করেন স্বাগতা। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শেয়ারকৃত সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মরিয়াম সর্বজয়া শানু আজাদ, পৃথিবীতে স্বাগতম।’

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় স্বাগতা। যেখানে তিনি ব্যক্তিজীবনের ছবি, খবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আনন্দ ভাগ করে নেন। গত ফেব্রুয়ারিতে এ মাধ্যমেই নতুন অতিথির আগমনের কথাও জানিয়েছিলেন তিনি।

২০২৪ সালের ২৪ জানুয়ারি স্বাগতা বিয়ে করেন তার দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক হাসান আজাদকে। লন্ডনপ্রবাসী হাসান একাধারে সংগীতশিল্পী, গীতিকার, সুরকার ও মিউজিক কম্পোজার। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের কলম্বিয়া ইউনিভার্সিটিতে, পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করেছেন সেখান থেকে। বর্তমানে তিনি একজন সফল ব্যবসায়ী।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১০

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১১

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১২

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৩

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৪

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৫

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৬

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৭

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৮

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৯

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

২০
X