বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

চরকিতে মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’

চরকিতে মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’

২০২৪ সালের অন্যতম প্রশংসিত বাংলা চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’ এবার মুক্তি পাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ১৭ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে সিনেমাটি স্ট্রিমিং হবে চরকিতে, যা নিশ্চিত করা হয়েছে ১৫ জুলাই সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ট্রেইলারে।

সরকারি অনুদানে নির্মিত মিস্ট্রি-রোমান্স ধারার সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য করেন মিশুক মনি। প্রথমে ২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন শবনম বুবলী (নহর), শরিফুল রাজ (বৈশাখ)।

‘দেয়ালের দেশ’ সিনেমার কাহিনি এক ভিন্নধর্মী প্রেম নিয়ে। নহর ও বৈশাখ—দুজনের সম্পর্ক গড়ে ওঠে এক রহস্যঘেরা পরিস্থিতিতে, যার সূচনা হাসপাতালের মর্গে। মৃত্যু, জীবন, সম্পর্ক—এই তিনের ত্রিভুজে দাঁড়িয়ে সিনেমাটি এক গভীর আবেগ-জড়ানো গল্প বলে।

সিনেমায় আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, এ কে আজাদ সেতু ও দীপক সুমন।

চরকির ট্রেইলারে ব্যবহার করা হয়েছে প্রভাবশালী ক্যাপশন : ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’ এই এক লাইনে পুরো সিনেমার রহস্যময় আবহ স্পষ্ট হয়ে ওঠে।

পরিচালক মিশুক মনি বলেন, আমার মনে হয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। খানিকটা দেরিতে মুক্তি পেলেও ওটিটিতে আসায় সিনেমাটি দেশ–বিদেশে আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে।

নায়িকা বুবলী জানান, এই সিনেমায় কাজ করাটা তার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। তার ভাষায়, আমি তখন পুরোপুরি কমার্শিয়াল ছবির নায়িকা। এখানে আমাকে চরিত্র হয়ে উঠতে হয়েছে। ‘দেয়ালের দেশ’ সত্যিই আলাদা ধরনের কাজ। তিনি আরও বলেন, অনুদানের সিনেমা নিয়ে যেসব ট্যাবু রয়েছে, তা ভাঙবে এই সিনেমা।

প্রেক্ষাগৃহে মুক্তির সময় সিনেমার গল্প, অভিনয়, সংগীত ও ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে দর্শক ও সমালোচকদের কাছ থেকে এসেছে ব্যাপক প্রশংসা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১০

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১২

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৩

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৫

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৬

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৭

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৮

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৯

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

২০
X