বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘হিজাব পরা আপুরাও মিথ্যা ছড়াচ্ছেন’—মেয়েদের ট্রল নিয়ে বিস্ফোরক বুবলী

শবনম বুবলী। ছবি : সংগৃহীত
শবনম বুবলী। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে অপপ্রচার, ট্রল ও বুলিং দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার ধৈর্যের বাঁধ ভেঙেছে চিত্রনায়িকা শবনম বুবলীর। সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে ট্রল ও বুলিংয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। বিশেষ করে নারীদের দ্বারা নারীদের বুলিং করার বিষয়টি তাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে বলে জানান এই অভিনেত্রী।

বুবলী আক্ষেপ করে বলেন, “দুঃখজনকভাবে ইদানীং মেয়েরাই মেয়েদের নিয়ে বেশি ট্রল করছে। এমনকি হিজাব পরা কিছু আপুও মিথ্যা তথ্য ছড়িয়ে গুজব নিয়ে ভিডিও বানাচ্ছে। আমার মনে হয়, এটি শুধু একজন মানুষকে হেয় করা নয়, বরং আমাদের ধর্মকেও অবমাননা করা। ইসলামে গীবতকে সবচেয়ে জঘন্য কাজগুলোর একটি বলা হয়েছে।”

বুবলী জানান, তার অনেক সহকর্মী তাকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতদিন চুপ থাকলেও এখন তিনি মনে করছেন, নীরবতার কারণেই সাইবার বুলিংয়ের মাত্রা আরও বেড়ে যাচ্ছে। তাই দেশের সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন বুবলী। তিনি বলেন, “আমি কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। দেশের সেবা করতে হলে রাজনীতিতেই থাকতে হবে—এমন নয়। যে কোনো পেশা থেকেই মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।” উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে বুবলীর নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর তার ‘বেবি বাম্প’ ও পুনরায় মা হওয়া নিয়ে নেটদুনিয়ায় তুমুল গুঞ্জন ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, সেই গুঞ্জন ও নেতিবাচক মন্তব্যের প্রেক্ষিতেই এবার কঠোর অবস্থান নিলেন এই নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১০

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১১

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১২

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৩

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৪

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৫

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৬

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৮

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৯

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

২০
X