বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অপেশাদার আচরণের অভিযোগে মুখ খুললেন বাসার

খায়রুল বাসার। ছবি : সংগৃহীত
খায়রুল বাসার। ছবি : সংগৃহীত

ভারতীয় নির্মাতা এমএন রাজ পরিচালিত নতুন একটি সিনেমা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ‘থ্রি ইডিয়টস’ খ্যাত বলিউড অভিনেতা শারমন যোশিকে নিয়ে তৈরি এই প্রজেক্টে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে যুক্ত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও তানজিন তিশা। তবে শুক্রবার প্রকাশ্যে আসে, বাসার এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন। এরপরই নির্মাতার পক্ষ থেকে তার বিরুদ্ধে ‘অপেশাদার আচরণ’ এবং ‘টাকা নিয়ে কাজ না করার’ অভিযোগ তোলা হয়।

খবরে বিস্ময় প্রকাশ করে খায়রুল বাসার জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত এবং তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে চান। বাসারের ভাষ্য, “এই সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা এগোচ্ছিলো। চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। কিছু কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না।”

তিনি আরও বলেন, “গতকাল কিছু শিরোনাম দেখে অবাক হচ্ছি যে, আমি এক-চতুর্থাংশ রেমুনারেশন নিয়ে কাজটা করছি। অথচ আমাদের মিটিং হয়েছে ২২ ও ২৫ জুলাই। মিটিংয়ের তিন দিনের মধ্যেই আমি জানিয়ে দিয়েছি যে, শিডিউল জটিলতার কারণে কাজটি করতে পারছি না এবং সেসঙ্গে কনফার্মেশন মানি ফেরত দেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছি। এজন্য আমি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়েছি, যা তারা এখনো পাঠাননি।”

বাসারের দাবি, এখনো তিনি পারিশ্রমিকের ৫০ শতাংশ বা ‘সাইনিং মানি’ গ্রহণ করেননি, এমনকি কোনো চুক্তিপত্রেও সই করেননি। নির্মাতার সঙ্গে সব আলোচনাই হয়েছে আন্তরিকতার সঙ্গে এবং তিনি অত্যন্ত ভদ্রভাবে নিজের সীমাবদ্ধতার কথা জানিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এদিকে নির্মাতা এমএন রাজ গণমাধ্যমকে বলেন, “বাসারকে অগ্রিম পারিশ্রমিক দিয়ে আমরা তাকে সিনেমার জন্য চূড়ান্ত করি। ই-মেইলের মাধ্যমে তিনি সম্মতিও জানান। দুদিন আগে তার ব্যাংক অ্যাকাউন্টে একটি অগ্রিম অর্থও পাঠানো হয়। আজ হঠাৎ করেই তিনি জানিয়ে দেন যে, ছবিটি করতে পারছেন না এবং এরপর আর যোগাযোগ করা যাচ্ছে না। একে আমরা অপেশাদার আচরণ হিসেবেই দেখছি।”

বর্তমানে খায়রুল বাসার ব্যস্ত রয়েছেন কথাসাহিত্যিক মাহমুদুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জীবন আমার বোন’-এর শুটিং নিয়ে। সিনেমাটি নির্মাণ করছেন এনায়েত করিম বাবুল। এখানে বাসারের বিপরীতে অভিনয় করছেন শার্লিন ফারজানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X