বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

রাহুলের স্টুডিওতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট

ইমানুয়েল ম্যাক্রোঁ ও রাহুল আনন্দ। ছবি : সংগৃহীত
ইমানুয়েল ম্যাক্রোঁ ও রাহুল আনন্দ। ছবি : সংগৃহীত

ঢাকায় সংক্ষিপ্ত সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। রোববার রাতে দেশের সংগীতশিল্পী রাহুল আনন্দের বাসভবন ও স্টুডিও পরিদর্শন করবেন তিনি।

রাত ১০টায় ধানমন্ডিতে শিল্পীর স্টুডিওতে যাওয়ার কথা রয়েছে ম্যাক্রোঁর। জানা গেছে, সন্ধ্যায় ঢাকায় নেমে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন ফরাসি প্রেসিডেন্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হবে তাকে।

পরে ম্যাক্রোঁ যাবেন রাহুল আনন্দের স্টুডিও পরিদর্শনে। সেখানে শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গে আলাপ করবেন তিনি।

সংবাদমাধ্যমকে ব্যান্ড ‘জলের গান’-এর প্রতিষ্ঠাতা রাহুল আনন্দ বলেন, ‘এই সফরটি একজন সংগীতশিল্পীর অন্য সংগীতশিল্পীর সঙ্গে দেখা করার মতো। কেননা প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিজেই একজন গিটারিস্ট। তিনি যখনই কোনো দেশে যান, সেখানকার শিল্পীদের দেখা করতে পছন্দ করেন।’

তিনি আরও বলেন, ‘তাকে স্বাগত জানাতে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিচ্ছি। আমি বাদ্যযন্ত্র বাজাই ও তৈরি করি। শুনেছি তিনি এই সংক্ষিপ্ত সফরে সেগুলো দেখতে আগ্রহী। আশা করছি এই স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব সাংস্কৃতিক বিনিময় হবে। আমি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার আশা করি। তিনি যদি চান তবে গানও গাইতে পছন্দ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চসিক প্রকৌশলী শাহীন-ফারজানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্তে নেমেছে মন্ত্রণালয়

যেভাবে পাওয়া যাবে আমিরাতের ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

ত্রিমুখী মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত

ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে শতাধিক ডেমোক্র্যাট সদস্যের ভোট 

পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

১০

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

১১

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

১২

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

১৩

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

১৪

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

১৫

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

১৬

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

১৭

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

১৮

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

১৯

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

২০
X