বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচবার ‘জওয়ান’ দেখল ফ্যান ক্লাব, যা বললেন শাহরুখ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘জওয়ান’ এখন শুধু একটি সিনেমা নয়, এক উৎসবের আকার নিয়েছে। আর তার প্রতিফলন ধরা পড়েছে বক্স অফিসে। ‘ফ্যান ক্লাব’ নামে শাহরুখের এক ভক্ত গ্রুপ এই সিনেমা দেখেছে পাঁচবার। এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন বলিউড বাদশা। দারুণভাবে আছড়ে পড়েছে ‘জওয়ান’ সুনামি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইপার) তিনি ফ্যান ক্লাবের পোস্টটি শেয়ার করে সেখানে প্রতিক্রিয়া জানান বলিউড বাদশা। তিনি বলেন, 'কেন জানি মনে হচ্ছে, আপনারা ষষ্ঠবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন।'

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। এরপর থেকে ভারতের বেশকিছু অঞ্চলের প্রেক্ষাগৃহের দরজা ভোর পাঁচটায় খুলে গেছে। কাশ্মীর থেকে কন্যাকুমারীর বিভিন্ন প্রেক্ষাগৃহের বাইরে মানুষের উপচেপড়া ভিড়। এরই মধ্যে শাহরুখ ভক্ত এক ফ্যান গ্রুপ জওয়ান পোস্টারের সামনে তাদের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে লেখেন, 'পঞ্চমবারের মতো উপভোগ করলাম। আমরা আবারও একসঙ্গে এই সিনেমা দেখব। প্রত্যেকবারের দেখায় নতুন রোমাঞ্চ খুঁজে পেয়েছি। কি অসাধারণ সিনেমা! শাহরুখ খান কি আর কিছু চাইতে পারে?'

এর প্রতিক্রিয়ায় বলিউড বাদশা তাদের পোস্টটি আবার শেয়ার করে লেখেন, 'ওয়াও!, পাঁচবার। কেন জানি মনে হচ্ছে আপনারা ষষ্ঠবারের মতো প্রস্তুতি নিচ্ছেন। হা হা হা...অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ।

এদিকে জওয়ান ঝড়ে মুক্তির মাত্র দ্বিতীয় দিনেই বিশ্বব্যাপী ২৪০ কোটির মতো আয় করেছে সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক এর প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় দিনে ভারতে ৫৩ কোটি আয় করেছে জওয়ান যা শাহরুখের আগের সিনেমা পাঠানের প্রথম দিনের আয়ের প্রায় কাছাকাছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X