কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

মোদির সঙ্গে সাক্ষাতে সুন্দর পিচাই, কী পরিকল্পনা হলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে সাক্ষাতে সুন্দর পিচাই। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির সঙ্গে সাক্ষাতে সুন্দর পিচাই। ছবি : সংগৃহীত

গুগলের সিইও সুন্দর পিচাই প্যারিসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাকশন সামিটের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, এআই ভারতের জন্য অসাধারণ সম্ভাবনা বয়ে আনবে এবং এ খাতে ভারত ও গুগলের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার সুযোগ রয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সুন্দর পিচাই এক্সে (টুইটার) পোস্টে লিখেছেন, এআই অ্যাকশন সামিট উপলক্ষে প্যারিসে থাকার সময় আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত। আমরা ভারতের ডিজিটাল রূপান্তর নিয়ে এবং এআই কীভাবে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে, সে বিষয়ে আলোচনা করেছি।

পিচাইয়ের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, গুগল ভারতের সঙ্গে প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে গভীরভাবে কাজ করতে আগ্রহী। এটি শুধু ভারতের জন্যই নয়, পুরো বিশ্বে এআই খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

এর আগে, প্রধানমন্ত্রী মোদি প্যারিসে ভারত-ফ্রান্স সিইও ফোরামে ভাষণ দেন। তিনি বলেন, এই ফোরাম অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করতে এবং উদ্ভাবনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোদি আরও বলেন, ভারত ও ফ্রান্সের ব্যবসায়ী নেতারা একত্র হয়ে নতুন নতুন সুযোগ সৃষ্টি করছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াবে।

প্রধানমন্ত্রী মোদি জানান, এটি শুধু একটি ব্যবসায়িক সম্মেলন নয়, এটি ভারত ও ফ্রান্সের সেরা মেধাবীদের সমন্বয়ের ক্ষেত্র। এখানে উদ্ভাবন, সহযোগিতা এবং উন্নতির মন্ত্রকে ধারণ করে অগ্রগতির পথে এগিয়ে যাওয়া হচ্ছে।

ভারত-ফ্রান্স সম্পর্কের গভীরতা তুলে ধরে মোদি আরও বলেন, ভারত ও ফ্রান্স শুধু গণতান্ত্রিক মূল্যবোধেই সংযুক্ত নয়, বরং গভীর আস্থা, উদ্ভাবন এবং জনগণের কল্যাণ আমাদের সম্পর্কের মূল ভিত্তি। আমাদের সম্পর্ক শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আমরা একসঙ্গে বৈশ্বিক সমস্যার সমাধান খুঁজছি।

এআই সম্মেলনে বিশ্বনেতাদের উপস্থিতির বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী মোদি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে যৌথভাবে এআই অ্যাকশন সামিটের সভাপতিত্ব করেন। সপ্তাহব্যাপী সম্মেলনটি বিশ্বনেতা, নীতিনির্ধারক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের উপস্থিতিতে শেষ হয়, যা ভারত ও ফ্রান্সের প্রযুক্তিগত সহযোগিতার ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X