বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাই হয়ে গেল নায়িকার আইফোন

ছিনতাই হয়ে গেল নায়িকার আইফোন

দুদিন আগেই মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা রাজ রীপা। আর ফিরেই ছিনতাইকারীর কবলে পড়লেন তিনি। 'ময়না' সিনেমার এই নায়িকা শুক্রবার (২৮ নভেম্বর) একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাজধানীর বাংলামোটরে চলন্ত গাড়ি থেকে রীপার মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে।

এই ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেছেন তিনি। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনাটি ঘটে।

বিষয়টি নিয়ে রাজ রীপা কালবেলাকে বলেন, গাড়ির এসি হঠাৎ কাজ না করায় জানালা হালকা করে খোলা রেখেছিলাম। মুঠোফোনে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে উধাও হয়ে যায়। আমি চিৎকার করলেও ছিনতাইকারী ধরার মতো কেউ ছিল না। এত দ্রুত সে পালিয়ে যায়। যদিও বেশ শক্তভাবেই ফোনটা হাতে ছিল।

তিনি আরও বলেন, আইফোন ১৩ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি আমার কাছে ইমোশন। কারণ মুক্তি সিনেমায় অনেক সাহসী দৃশ্য করার জন্য পরিচালক আমাকে ফোনটি উপহার দিয়েছিলেন। থানায় গিয়ে দেখি আমার মতো আরও দুটি মেয়ের ফোন ছিনতাই হয়েছে। তারাও থানায় গিয়েছে অভিযোগ দিতে। কিন্তু পুলিশের ভাষ্য শুনে মনে হলো ফোনটি আর হয়তো তাদের পক্ষে উদ্ধার করা সহজ হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X