বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের যে উপদেশে বদলে গেলেন অপু

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন। মাঝে কিছুটা বিরতি থাকলেও এখন তিনি ফিরেছেন আরও আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস রূপে। ওজন কমিয়ে স্টাইলিশ লুকে হাজির হয়ে ভক্তদের দৃষ্টি কাড়ছেন। সিনেমার শুটিং থেকে শুরু করে শোরুম বা পার্লার উদ্বোধন— সব মিলিয়ে পেশাগত জীবনে এখন দারুণ ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি একটি পার্লার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অপু। সেখানে নিজের পরিবর্তিত লুক, সৌন্দর্য এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। তবে এবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্যক্তিজীবন নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না।

অপু বিশ্বাস বলেন, “আমি এমন কোনো কথা বলতে চাই না, যা বারবার আমাকে প্রশ্নবিদ্ধ করবে বা বিতর্ক তৈরি করবে। মিডিয়ায় এমন কিছুই তুলব না, যা আমার পেশাজীবনে নেতিবাচক প্রভাব ফেলে।”

নিজের এই আমূল পরিবর্তন ও সৌন্দর্যের রহস্য নিয়ে হাসিমুখে নায়িকা বলেন, “আমি মনে করি মানুষ ভালোবাসা পেলে আরও সুন্দর হয়। আমি আমার ভক্ত আর ভালোবাসার মানুষদের ভালোবাসা পেয়ে সুন্দর হয়েছি।”

অনুষ্ঠানে সাংবাদিকরা আব্রাহাম খান জয় ও শাকিব খান— বাবা-ছেলের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে অপু বিশ্বাস হেসে পাল্টা প্রশ্ন রাখেন, “আচ্ছা, বাবা-ছেলের সম্পর্ক কেমন— এটা কি প্রশ্ন করার মতো বিষয়?”

এরপরই নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করেন অপু। তিনি জানান, ব্যক্তিজীবনকে পেশা থেকে আলাদা রাখার এই গুরুত্বপূর্ণ উপদেশটি তিনি পেয়েছেন সুপারস্টার শাকিব খানের কাছ থেকেই।

শাকিবের পরামর্শের কথা উল্লেখ করে অপু বলেন, “আমাকে লিটারেলি তিনি (শাকিব খান) বলেছেন— ‘তুমি যখন ক্যামেরার সামনে যাবে, তখন তুমি শুধু অপু বিশ্বাস। তোমার প্রফেশনকে প্রাধান্য দেবে, ব্যক্তিজীবনকে নয়।’ তিনি নিজেও সবসময় কাজের জায়গা নিয়েই কথা বলেন। তারই পরামর্শে আমিও এখন ব্যক্তিজীবন থেকে পেশাকে আলাদা রাখছি।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১০

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১১

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১২

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৩

যুবদল নেতা বহিষ্কার

১৪

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৫

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৬

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৭

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৮

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৯

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

২০
X