বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

সমুদ্রে ভাসছেন পরী!

পরীমণি I ছবি: সংগৃহীত
পরীমণি I ছবি: সংগৃহীত

বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। মালয়েশিয়ায় একটি বিশেষ অনুষ্ঠান শেষে এখন সন্তানদের নিয়ে একান্তে সময় কাটাচ্ছেন পরী। বর্তমানে তিনি রয়েছেন দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাংকাউই দ্বীপে। যেখানে তাকে দেখা যায় সমুদ্রের পানিতে ভেসে থাকতে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন এই সুন্দরী।

প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত অবস্থায় পরী সমুদ্রের পানিতে ভেসে আছেন এবং চোখে রোদ চশমা পরে নানা ভঙ্গিতে হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলছেন।

আর নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিত সেইসব ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি জানি, শীতের সকালে এই রকম ছবি দেখলে কেমন লাগে। যাই হোক, শুভ সকাল। সঙ্গে হাসিমুখের ইমোজিও যুক্ত করেন তিনি।

শুটিংয়ের ব্যস্ততা আর কাজের চাপ থেকে খানিকটা স্বস্তি পেতেই এই মুহূর্তে দেশের বাইরে সময় কাটাচ্ছেন পরীমণি। তবে দূরে থাকলেও ভক্তদের কাছ থেকে দূরে যাননি একটুও। রুপালি পর্দায় ফেরার প্রস্তুতির ফাঁকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করে আগ্রহ আর কৌতূহল জিইয়ে রেখেছেন তিনি।

তবে শোনা যাচ্ছে, দীর্ঘদিন ধরে থেমে থাকা চলচ্চিত্র ‘প্রীতিলতা’ দিয়ে আবার ক্যামেরার সামনে ফিরতে যাচ্ছেন পরীমণি। ২০২০ সালে কয়েক দিনের শুটিং শেষে নানা কারণে আটকে যাওয়া সিনেমাটির কাজ পুনরায় শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চট্টগ্রামে বাকি অংশের চিত্রায়ণ সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমণির সঙ্গে বৈঠকের মাধ্যমে শুটিংয়ের সময়সূচি এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। ২০২১ সালে ‘প্রীতিলতা’র ফার্স্ট লুক প্রকাশের পর প্রীতিলতার চরিত্রে পরীমণির উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১০

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১১

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১২

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৩

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৪

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৫

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

১৬

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১৭

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১৮

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১৯

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

২০
X