সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো স্মৃতি নেই : অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাসI ছবি : সংগৃহীত
শাকিব খান ও অপু বিশ্বাসI ছবি : সংগৃহীত

পর্দার বাইরেও এখন তুমুল ব্যস্ত সময় পার করছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়েই এখন তার যত ধ্যানজ্ঞান। সম্প্রতি রাজধানীর নিকেতনে নিজের নতুন পার্লারের প্রচারণা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতেছিলেন এই নায়িকা। সেখানে ঈদ ও ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ অফারের ঘোষণা দেওয়ার পাশাপাশি সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতি নিয়েও অকপট মন্তব্য করেছেন তিনি।

শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের কোনো বিশেষ স্মৃতি আছে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস স্পষ্ট জানিয়ে দেন, তার ঝুলিতে এমন কোনো আলাদা স্মৃতি নেই। তিনি বলেন, “ভালোবাসা দিবসে শাকিব খানের সঙ্গে আমার কোনো আলাদা স্মৃতি নেই। দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে অনেক বিষয়ই সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। তখন ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল আমাদের ভালোবাসার মুহূর্ত।”

সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার সংজ্ঞা যে তার কাছে বদলে গেছে, তাও জানালেন অপু। তার ভাষ্যমতে, এখন তার কাছে ভালোবাসা মানেই কাজ, ব্যবসা আর দর্শক। অভিনেত্রী বলেন, “এই মুহূর্তে আমার কাছে প্রতিটি দিনই ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা আর নিজের ব্যবসাকে এগিয়ে নেওয়াই এখন আমার মূল লক্ষ্য।” রক্তের সম্পর্ক না থাকলেও ভক্তদের কাছ থেকে পাওয়া সমর্থন তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় উল্লেখ করে নিজের কাজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X