বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

একাধিক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন রাজ

শরিফুল রাজ, নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামাল । ছবি : সংগৃহীত
শরিফুল রাজ, নাজিফা তুষি, তানজিন তিশা ও সুনেরাহ বিনতে কামাল । ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের বয়স খুব বেশি না হলেও, নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জনে বরাবরই আলোচনায় ছিলেন অভিনেতা শরিফুল রাজ। তবে সবচেয়ে বড় ধাক্কাটি আসে, যখন কয়েকজন পরিচিত নায়িকার সঙ্গে তার একটি ব্যক্তিগত ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়ে। এবার সেই বিতর্কিত ভিডিও ফাঁস এবং একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুললেন আলোচিত এই অভিনেতা।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উপস্থাপক সরাসরি রাজের দিকে নাজিফা তুষি, তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম এবং বুবলীর মতো তারকাদের নাম ছুড়ে দেন। এতগুলো নাম শুনে রীতিমতো অবাক হয়ে রাজ হাসতে হাসতে সরাসরি বলেন, কোনো মানুষের পক্ষে একসঙ্গে এতগুলো সম্পর্ক বয়ে বেড়ানো একেবারেই অসম্ভব। তিনি জানান, এই নায়িকাদের সঙ্গে তিনি বেড়ে উঠেছেন এবং তারা সবাই তার খুব ভালো বন্ধু। বিশেষ করে ‘আইসক্রিম’ সিনেমার সহশিল্পী নাজিফা তুষির সঙ্গে তার দীর্ঘদিনের পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরে রাজ বলেন, ‘ওরা আমার বাসায় আসে এবং আমরা একসঙ্গে আড্ডা দিই।’

‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘হাওয়া’ সিনেমার মতো সফল কাজের পর, সেই ভিডিও ফাঁসের ঘটনাটি রাজের ক্যারিয়ারে বড় প্রভাব ফেলেছিল। এই বিষয়ে রাজ সরাসরি দাবি করেন, কেউ তাকে সামাজিকভাবে নিচে নামানোর জন্যই উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছে। তার মতে, কেউ একজন তার দুর্বল জায়গা খুঁজে পেয়ে, তাকে শিক্ষা দেওয়ার জন্যই ভিডিওটি জনসমক্ষে এনেছে।

ভিডিওতে ব্যবহৃত অশ্লীল শব্দের বিষয়ে রাজ অকপটে স্বীকার করেন, বন্ধুদের সঙ্গে একান্ত আড্ডায় একটু মজা করা বা ওই ধরনের শব্দ ব্যবহার করাটা অস্বাভাবিক কিছু নয়। তবে তিনি আক্ষেপ করে বলেন, বন্ধুদের আড্ডার এই দৃশ্যগুলো ধারণ করা বা যিনি এটি ফাঁস করেছেন, দুজনের কেউই কাজটি ঠিক করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১০

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১১

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১২

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৩

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৪

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৫

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৬

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৭

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৮

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৯

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

২০
X