বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের প্রেমে নব্বইয়ের ‘মধ্যবিত্ত’ কন্যা চরিত্রে জ্যোতির্ময়ী

শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু I ছবি: সংগৃহীত
শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু I ছবি: সংগৃহীত

লম্বা চুল, মুখভর্তি দাড়ি, চোখে সানগ্লাস আর হাতে বিশাল বন্দুক—১৭ সেকেন্ডের মোশন পোস্টারে এমন ‘মারকাটারি’ লুকেই নেটদুনিয়ায় ঝড় তুলেছেন সুপারস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার এই ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন ছিল—এই অ্যাকশন অবতারে শাকিবের বিপরীতে নবাগতা নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুকে কোন রূপে দেখা যাবে? অবশেষে সেই কৌতুহলের অবসান ঘটল। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা গেছে, ছবিতে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ীকে নব্বই দশকের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে।

গত ১০ দিন ধরে শ্রীলঙ্কার মনোরম লোকেশনে চলছে শাকিব-জ্যোতির্ময়ী জুটির রসায়ন তৈরির কাজ। ‘অ্যানিমেল’ খ্যাত বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় বন্দি হচ্ছে তাদের রোমান্টিক দৃশ্যগুলো। তবে সূত্র বলছে, শুধু প্রেমেই সীমাবদ্ধ থাকবেন না নায়িকা, গল্পের প্রয়োজনে তাকেও দেখা যেতে পারে অ্যাকশন মুডে। পরিচালক ঘনিষ্ঠরা জানিয়েছেন, বাজেট সাশ্রয়ের পাশাপাশি নব্বই দশকের আবহ ও লোকেশন হুবহু ফুটিয়ে তুলতেই শুটিংয়ের জন্য শ্রীলঙ্কাকে বেছে নেওয়া হয়েছে।

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে দারুণ উচ্ছ্বসিত জ্যোতির্ময়ী। সহ-শিল্পীর প্রশংসা করে তিনি বলেন, “উনি খ্যাতনামী, কিন্তু বুঝতেই দেন না। কাজের সময় একেবারে মাটির কাছাকাছি থাকেন এবং প্রচণ্ড সহযোগিতা করেন। তিনি তার ‘স্টারডম’ কখনোই বুঝতে দেন না।” উল্লেখ্য, এই ছবিতে শাকিব ও জ্যোতির্ময়ী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসছে ঈদে ধামাকা নিয়ে হাজির হতে যাওয়া ‘প্রিন্স’ টিমের এখনও প্রায় ২০ দিনের শুটিং বাকি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ ও চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১০

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১১

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১২

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৩

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৪

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৫

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৬

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৭

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৮

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৯

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

২০
X