বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় চিত্রনায়িকা শিমলা

চিত্রনায়িকা শিমলাI ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা শিমলাI ছবি : সংগৃহীত

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে বইছে প্রচারণার ঝড়। এই নির্বাচনি উত্তাপে এবার যুক্ত হলো শোবিজ অঙ্গনও। ভোটের মাঠে সরাসরি নেমে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা শিমলা। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে দেখা গেছে তাকে, সঙ্গে ছিলেন সংগীত ও অভিনয় জগতের আরও কয়েকজন পরিচিত মুখ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে দেশের শিল্পীদের একটি দলকে ধানের শীষ প্রতীকে ভোট চাইতে দেখা যায়। শিমলা ছাড়াও এ দলে ছিলেন— সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ। এ সময় তারা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ।

ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’

‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী শিমলা। ১৯৯৯ সালে এ সিনেমা দিয়েই দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। কেবল তাই নয়, অভিষেক চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।

পরবর্তীতে বেশ কিছু সিনেমা উপহার দেন এই অভিনেত্রী। তবে দীর্ঘ দিন ধরে অভিনয়ে অনিয়মিত শিমলা। হঠাৎ ভোটের মাঠে প্রিয় অভিনেত্রীকে দেখে অনেকে আনন্দ প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১০

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১১

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১২

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৩

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৪

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৭

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৮

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৯

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

২০
X