বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাট-বল হাতে মুখোমুখি তারকারা

বাংলাদেশের কজন জনপ্রিয় তারকা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের কজন জনপ্রিয় তারকা। ছবি : সংগৃহীত

রাজধানী মিরপুরের ইনডোর স্টেডিয়ামে ভিড় জমিয়েছেন তারকারা। ব্যাট-বল হাতে লড়াই হবে তাদের। আজ বৃহস্পতিবার দেশের শোবিজ তারকাদের নিয়ে শুরু হয়েছে জমজমাট ক্রিকেট লিগের আসর ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল)’। ম্যাচ চলবে শনিবার পর্যন্ত।

আয়োজনে আটটি দলে ভাগ হয়ে খেলবেন তারকারা। প্রতি দলে ১০ থেকে ১৫ জন খেলোয়াড় থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতি দলেই থাকবেন নারী-পুরুষ সদস্য।

আট দলের নেতৃত্বে থাকবেন আট নির্মাতা। তারা হলেন- সালাহউদ্দিন লাভলু, দীপঙ্কর দীপন, চয়নিকা চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহীন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

জানা গেছে, গিয়াসউদ্দিন সেলিমের দলে খেলবেন মৌসুমী হামিদ ও শ্যামল মাওলা। চয়নিকা চৌধুরীর দলে আছেন পরীমণি ও তমা মির্জা। শরিফুল রাজ ও মেহজাবীন চৌধুরী খেলবেন মোস্তফা কামাল রাজের দলে। সালাহউদ্দিন লাভলুর দলে খেলবেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী, নিলয় আলমগীর, বাপ্পী চৌধুরী, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, নির্মাতা তুহিন হোসেনসহ অনেকে।

নির্মাতা শিহাব শাহীনের দলে খেলতে পারেন মিথিলা, আরিফিন শুভ, ও সাফা কবির। সিয়াম আহমেদ ও আফরান নিশোকে নিয়ে মাঠে নামবেন রায়হান রাফী। দীপঙ্কর দীপনের দলে আছেন সুনেরাহ বিনতে কামাল, এ বি এম সুমন, ও জিয়াউর রোশান। চিত্রনায়ক সাইমন সাদিক, তানজিন তিশা, জাহারা মিতু ও স্পর্শিয়াও এই লিগ খেলতে পারেন বলে জানা গেছে। বিজয়ী দলের জন্য লাখ টাকার বেশি পুরস্কার রয়েছে বলে জানা গেছে। এ ছাড়াও আছে ট্রফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১১

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১২

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৩

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৪

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৫

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৬

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৭

শোকেরও ছুটি নেই

১৮

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৯

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

২০
X