রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে পাঁচ বছর পর পর্দায় আসছে ‘মাসুদ রানা’

মাসুদ রানা । ছবি : সংগৃহীত
মাসুদ রানা । ছবি : সংগৃহীত

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। দীর্ঘ পাঁচ বছরের অনিশ্চয়তা কাটিয়ে আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। বৃহস্পতিবার ৯ এপ্রিল ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার।

২০২০ সালে মাসুদ রানা সিরিজের ওপর ভিত্তি করে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ। এর মধ্যে হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ আটকে ছিল। প্রযোজক আব্দুল আজিজ সরাসরি জানান কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুটিং ও নির্মাণশৈলীতে কোনো কমতি রাখা হয়নি বলে দাবি করেন তিনি।

সিনেমাটির অধিকাংশ দৃশ্যধারণের কাজ প্রায় পাঁচ বছর আগেই শেষ হয়েছিল। বর্তমানে মাত্র এক দিনের শুটিং বাকি আছে যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করছে প্রযোজনা সংস্থা। প্রযোজক জানিয়েছেন বাকি অংশের সম্পাদনা ও ডাবিংসহ সব কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই সিনেমাটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। কোরবানির ঈদে মাল্টিপ্লেক্সসহ সারা দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে।

এই সিনেমায় গোয়েন্দা মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে সোহানা চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা পূজা চেরিকে। সিনেমায় নিজের চরিত্রের প্রয়োজনে পূজাকে ব্যাপক অ্যাকশন দৃশ্যে অংশ নিতে হয়েছে। এ ছাড়া অবনিতা চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি। দীর্ঘদিন আটকে থাকা এই সিনেমাটি নিয়ে সিনেমা সংশ্লিষ্ট ও দর্শক মহলে ব্যাপক কৌতূহল বিরাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়েব পোর্টাল অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X