বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

চলচ্চিত্রে এআই ব্যবহারে অপতথ্য রোধ কর্মশালা

কর্মশালায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে অন্যান্যরা । ছবি- সংগৃহীত
কর্মশালায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে অন্যান্যরা । ছবি- সংগৃহীত

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC) এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ আয়োজনে 'চলচ্চিত্র ও বিজ্ঞাপন পরিবেশনা ও বিপণনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে গুজব ও অপতথ্য বিস্তার রোধ কৌশল' শীর্ষক এক কর্মশালা আজ (১৫ মে) বৃহস্পতিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালার দ্বিতীয় পর্বে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিচালিত চারটি কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প, গণমাধ্যম ও যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তবে এর ইতিবাচক ব্যবহারের পাশাপাশি অপতথ্য, বিভ্রান্তি ও নৈতিক ঝুঁকির বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশ সরকার দায়িত্বশীল ও মানবিক মূল্যবোধসম্পন্ন এআই ব্যবহারের পক্ষে এবং চলচ্চিত্র, গণমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট নির্মাণে এআই যেন ইতিবাচক উদ্ভাবন ও সৃজনশীলতার সহায়ক শক্তি হিসেবে ব্যবহৃত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

কর্মশালায় চলচ্চিত্র, বিজ্ঞাপন ও গণমাধ্যমে এআই প্রযুক্তির সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং অপতথ্য প্রতিরোধে এর কার্যকর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিসিটিআই-এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. মোকছেদ হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন চলচ্চিত্র নির্মাতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাবিব নাজমুস ছাকিব। তিনি বলেন, 'এআই ও কম্পিউটার গ্রাফিক্স (CG) প্রযুক্তি চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। ডি-এজিং, ভার্চুয়াল প্রোডাকশন, ভয়েস ক্লোনিং, ভিজ্যুয়াল ইফেক্টস এবং এআই-নির্ভর চলচ্চিত্র নির্মাণ বিশ্বব্যাপী সৃজনশীল শিল্পে নতুন মাত্রা যোগ করছে। একইসঙ্গে লেখকত্ব, নৈতিকতা ও সেন্সরশিপের মতো বিষয়েও নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।'

তিনি আরও উল্লেখ করেন, বিজ্ঞাপন শিল্পে ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা, ডায়নামিক কনটেন্ট ও বিজ্ঞাপন অপ্টিমাইজেশনে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার ও কৃত্রিম চরিত্রের ব্যবহার ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও বাস্তবতা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করছে।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় অপতথ্য ও গুজব ছড়াতে এআই-এর অপব্যবহারের বিষয়টি। বক্তারা বলেন, ডিপফেক ভিডিও, ভয়েস ক্লোনিং এবং এআই-চালিত বটের মাধ্যমে বিভ্রান্তি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে ফ্যাক্ট-চেকিং টুল, অ্যালগরিদমিক শনাক্তকরণ ও ওয়ার্নিং লেবেলের মাধ্যমে অপতথ্য প্রতিরোধে এআই-এর ইতিবাচক ব্যবহারের দিকও তুলে ধরা হয়।

যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা বলেন, 'বিশ্বজুড়ে এআই সংশ্লিষ্ট ঝুঁকি বর্তমানে অন্যতম বড় উদ্বেগের বিষয়। অপতথ্য ও গুজব প্রতিরোধে সচেতনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত প্রয়োজন।'

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক রওনক জাহান বলেন, 'প্রতিটি প্রযুক্তিরই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। এআই-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা গেলে গণমাধ্যম ও সৃজনশীল খাত আরও সমৃদ্ধ হবে।'

আলোচনায় অংশ নিয়ে চলচ্চিত্র গবেষক ও প্রবীণ পরিচালক রফিকুজ্জামান বলেন, 'এআই বিজ্ঞাপন ও শর্ট ফিল্ম নির্মাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে মূলধারার চলচ্চিত্রে এর ব্যবহার অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে, কারণ সিনেমার মূল শক্তি হলো কনটেন্ট ও দর্শকের অনুভূতি।'

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর, বিসিটিআই-এর মেন্টর রফিকুল আনোয়ার রাসেল, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষক আল আমিন রাকিব তনয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল হক সালেহ এআই-এর নৈতিক ব্যবহার, সচেতনতা বৃদ্ধি এবং প্রযুক্তি শিক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন।

কর্মশালায় বিসিটিআই-এর ছয়টি কোর্সের শিক্ষার্থী, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (NIMC) ও বিসিটিআই-এর কর্মকর্তাবৃন্দ, চলচ্চিত্র ও টেলিভিশনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা মত প্রকাশ করেন যে, এআই ও ডিজিটাল প্রযুক্তির সঠিক, দায়িত্বশীল ও মানবিক ব্যবহার নিশ্চিত করা গেলে এটি আশীর্বাদে পরিণত হবে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১০

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১১

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৩

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৪

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৫

ছেলের হাতে বাবা খুন

১৬

৬ জেলায় চাকরি দিচ্ছে পল্লী বিকাশ, বেতন ৪৫ হাজার

১৭

‘ধুম ৪’ গুঞ্জনে রণবীরের সরাসরি না

১৮

শাপলা চত্বর হত্যা মামলা / হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

কমেছে বৃষ্টিপাত, সুনামগঞ্জে সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

২০
X