বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ১০:১১ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সেন্সর পেল অপুর ‘লাল শাড়ি’, শাকিবের ‘প্রিয়তমা’

শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত।
শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত।

প্রেম, বিয়ে, অতঃপর বিচ্ছেদ—ব্যক্তিগত জীবনে নানা ঝগড়া-বিবাদের পর তারা এখন দুই দুনিয়ার বাসিন্দা। ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাসের পাল্টা-পাল্টি অবস্থানের কথা সবাই জানেন। এবার রুপালি পর্দায় প্রতিদ্বন্দ্বী হয়ে আসছেন তারা। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘প্রিয়তমা’ ও অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। মজার ব্যাপার হচ্ছে সিনেমা দুটি একই দিনে সেন্সর ছাড়পত্র পেল। বুধবার সিনেমা দুটি সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে সেন্সরবোর্ড সূত্রে জানা গেছে।

পরিচালক হিমেল আশরাফ জানান, মঙ্গলবার সেন্সর বোর্ডে ‘প্রিয়তমা’ ছবিটি জমা দিয়েছিলাম। বুধবার আনকাট সেন্সর হয়েছে।’

হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শাকিব খানের ভক্তরা। সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি। আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোমান্টিক অ্যাকশন ঘরানার এ সিনেমার কাহিনি লিখেছেন প্রয়াত চিত্রনাট্যকার ফারুক হোসেন। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খান ছাড়াও আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ আরও অনেকে।

এদিকে ‘লাল শাড়ি’ সিনেমার পরিচালক বন্ধন বিশ্বাস কালবেলাকে বলেন, ‘বুধবার আমরা সিনেমাটির সেন্সর ছাড়পত্র পেয়েছি। কিছুটা চিন্তা ছিল, সেটা দূর হয়ে গেল।’

তিনি আরও জানান, গত ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করলেও শেষ পর্যন্ত নানা জটিলতার কারণে ছবিটি ছবিটি মুক্তি দিতে পারেননি।

‘লাল শাড়ি’ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক। তাঁতিদের জীবনের বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X