তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২২ এএম
প্রিন্ট সংস্করণ

দুর্বার অপু

অপু বিশ্বাস I ছবি: সংগৃহীত
অপু বিশ্বাস I ছবি: সংগৃহীত

প্রায় দুই বছরের বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। নির্মাতা কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এর মাধ্যমে তার এ প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নতুন বছর উপলক্ষে নির্মাতা প্রকাশ করেছেন ছবিটির প্রথম পোস্টার। সেখানে অপু বিশ্বাসকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও ভয়ংকর রূপে। রক্তে ভেজা মুখ, চোখে রহস্যের ছাপ—দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন রোমহর্ষক লুকে ধরা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। পোস্টার প্রকাশের সঙ্গে সঙ্গেই দর্শকদের কৌতূহল ও প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণ।

‘দুর্বার’ একটি মার্ডার-মিস্ট্রি ঘরানার থ্রিলার সিনেমা। এতে অপু বিশ্বাসের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। সহশিল্পী হিসেবে সজলকে নিয়ে প্রশংসা করে অপু বিশ্বাস জানিয়েছেন, নতুন এই জুটিকে দর্শক ভিন্ন এক অভিজ্ঞতায় দেখতে পাবেন।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, সিনেমাটির শুটিং বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই মধ্যে তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, দর্শকরা ‘দুর্বার’-এ অপু বিশ্বাসকে একেবারে নতুন রূপে এবং সম্পূর্ণ ভিন্ন গেটআপে দেখতে পাবেন।

২০২৩ সালের পর বড় পর্দায় অপু বিশ্বাসের নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে এ সিনেমার মাধ্যমে জোরালো প্রত্যাবর্তন করতে যাচ্ছেন তিনি। পোস্টারে ঘোষণা দেওয়া হয়েছে, ‘দুর্বার’ ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। জানা গেছে, বছরের কোনো বড় উৎসব কেন্দ্র করে ছবিটির মুক্তির পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে, থ্রিলার ঘরানায় অপু বিশ্বাসের এই নতুন রূপ দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। এখন দেখার পালা, বড় পর্দায় ‘দুর্বার’ কতটা চমক দেখাতে পারে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X