বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জন্য গাইলেন সায়ান

ফারজানা ওয়াহিদ সায়ান। ছবি : সংগৃহীত
ফারজানা ওয়াহিদ সায়ান। ছবি : সংগৃহীত

ইসরায়েল-হামাস চলমান যুদ্ধ বন্ধের দাবিতে ইতোমধ্যেই সরব হয়েছেন হলিউডের বেশ কজন তারকা। এবার ফিলিস্তিনের জন্য গান বেঁধেছেন বাংলাদেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গানের শিরোনাম ‘আমার নাম প্যালেস্টাইন’। মঙ্গলবার গানের এক ঝলক গেয়ে শুনিয়েছেন সংগীতশিল্পী সায়ান।

শিল্পী বলেন, ‘গানটি আমার প্রতিবাদ প্রকাশের একটি ভঙ্গি। আমি ফিলিস্তিনের পক্ষের মানুষ, স্বাধীনতার পক্ষে আমি। আমি ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না। শুধু এটুকু বলি—একটি জাতি দীর্ঘদিন ধরে তার জায়গার জন্য সংগ্রাম করছে। কিন্তু কীভাবে তারা ঠকে যাচ্ছে বারবার! তাদের অস্তিত্ব দিন দিন কীভাবে কমে আসছে। আমাদের এই মাটিতেও গণহত্যা হয়েছিল। তখন পৃথিবীর অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। একটা সময় আমরা লড়াই করে এই দেশ পেয়েছি।’

সায়ান আরও বলেন, ‘ফিলিস্তিনের এই সময়টাকে যুদ্ধ বলব কিনা বুঝতে পারছি না। এটা তো সরাসরি এক গণহত্যা; সেটা আর যুদ্ধ তো এক নয়। এর বিপক্ষে আমার স্পষ্ট অবস্থান এবং আমি সবাইকে আহ্বান জানাব, আপনারা যারা ফিলিস্তিনের পক্ষে আছেন, তারা আওয়াজ তুলবেন।’

গায়ক জানান, ‘আমার নাম প্যালেস্টাইন’ গানটির সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। ভিডিও নির্মাণ করেন প্রভাত। গানটি খুব শিগগিরই সায়ানের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

পুলিশে বড় রদবদল

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টেলিভিশন চ্যানেলের লাইসেন্স স্থগিত

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

১০

‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১১

হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ

১২

আর্জেন্টিনার খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ২০

১৩

এটিএম বুথের টাকা লুট, ‘পরকীয়া প্রেমিকাকে’ বিয়ে করতে গিয়ে ধরা

১৪

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

১৫

২৭ রানে ৮ উইকেট হারিয়ে ১৪০-এ অলআউট বাংলাদেশ

১৬

টানা তৃতীয়বার ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন মেটলাইফ বাংলাদেশের

১৭

চট্টগ্রাম বন্দরের এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে সমাবেশের ঘোষণা

১৮

‘কসাই শামীম’ গ্রেপ্তার

১৯

হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

২০
X