বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

অবন্তী সিঁথির নতুন দেশাত্মবোধক গান

অবন্তী সিঁথি। ছবি : সংগৃহীত
অবন্তী সিঁথি। ছবি : সংগৃহীত

নতুন দেশাত্মবোধক গান রেকর্ড করলেন কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। গানের শিরোনাম ‘জননী জন্মভূমি’। এর গীতিকার অমিতাভ দাশ হিমুন। সুর ও সংগীতায়োজন করেছেন রিপন চৌধুরী। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এই গানের মিউজিক ভিডিও একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে। বর্তমানে গানটির পোস্ট রেকর্ডিংয়ের কাজ চলছে।

গানটি সম্পর্কে শিল্পী সিঁথি বলেন, অত্যন্ত হৃদয়গ্রাহী একটি গানের কাজ করলাম। গানটির কথায় বর্ণনায় দেশ বন্দনার সুন্দর প্রকাশ ঘটেছে। সেই সাথে সুরের মেলবন্ধন গানটিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। আমি আশা করছি এই গান অনেক দিন পর আবার মানুষের মধ্যে সারা ফেলবে।

সুরকার রিপন চৌধুরী বলেন, গানটির কথায় যেভাবে দেশের বর্ণনা প্রকাশ পেয়েছে সেটাকে মাথায় রেখেই সুর করা হয়েছে। অত্যন্ত মেলোডিনির্ভর এই গানটি একদিকে যেমন দেশের প্রতি আবেগ ছড়াবে অন্যদিকে মানুষের মনে ঠাঁই করে নেবে বলে আমি মনে করি। আমাদের অহংকার করার মতো অনেক ভালো ভালো দেশাত্মবোধক গান রয়েছে, সেটা মাথায় রেখেই এই গানটি সৃষ্টি করেছি। আমাদের বেশি বেশি দেশের গানও করা উচিত।

এর আগেও সিঁথি অমিতাভ দাশ হিমুনের লেখা ও রিপন চৌধুরীর সুর-সংগীতে জাতির জনক বঙ্গবন্ধুর ওপর তৈরি গান ‘টুঙ্গিপাড়ার সেই খোকাটার গল্প’ শীর্ষক একটি গান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

পাকিস্তানে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

১০

দেশজুড়ে ব্যাপক বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

১২

আড়াই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

১৩

ভূমিকম্পে কেঁপে উঠল চীন

১৪

হাত দিয়েই ভাঙছে নদীর পাড় রক্ষা বাঁধের ব্লক

১৫

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

১৭

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

১৮

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

১৯

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

২০
X