কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেল জাহিদের নতুন গান ‘তুই রাখিস যত্ন করে’

নতুন গানের পোস্টার। ছবি : সংগৃহীত
নতুন গানের পোস্টার। ছবি : সংগৃহীত

নতুন প্রজন্মের প্রতিশ্রুতিশীল ও মেধাবী সংগীতশিল্পী জাহিদ মোহাম্মাদ নিয়মিতভাবে মৌলিক গান নিয়ে শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন। সম্প্রতি তার ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে নতুন মৌলিক গান ‘তুই রাখিস যত্ন করে’। যেখানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন আতিয়া আনিসা।

শ্রুতিমধুর সফট, মেলোডিয়াস এবং রোমান্টিক ঘরানার এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। গানটির কথার সৌন্দর্য নির্মাণ করেছেন শাহ কানিজ খাদিজা, আর সংগীতায়োজন করেছেন শোভন রায়।

জানা গেছে, জাহিদ মোহাম্মাদের ২৫তম মৌলিক গান এটি। এর আগে তার গাওয়া উল্লেখযোগ্য কিছু মৌলিক গানের মধ্যে রয়েছে—‘শৈশব’, ‘পূর্ণিমার চাঁদ’, ‘একাত্তরের মুক্তিসেনা’, ‘প্রেমরোগ’, ‘ব্রেকআপ’ ও ‘মা’—যেগুলো ইতোমধ্যে শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বর্তমানে জাহিদ মোহাম্মাদ নিয়মিত মৌলিক গান প্রকাশ, স্টেজ প্রোগ্রাম এবং টেলিভিশনের বিভিন্ন লাইভ সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করে ব্যস্ত সময় পার করছেন। সংগীতচর্চার পাশাপাশি তিনি একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদে কর্মরত আছেন।

গানের প্রতি ভালোবাসা ও পেশাদারিত্বের অসাধারণ সমন্বয়ে জাহিদ মোহাম্মাদ এগিয়ে চলেছেন সুনিপুণ সংগীত সাধনার পথে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১০

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১১

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১২

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৩

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৪

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৬

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৭

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৮

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৯

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

২০
X