বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তানজিন তিশার ৯ মিনিটের অডিও ফাঁস

তানজিন তিশা। ছবি : সংগৃহীত
তানজিন তিশা। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ের ‘টক অব দ্যা টাউন’ ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সম্প্রতি ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা যায়। তবে ঘুমের ঔষধ খাওয়ার বিষয়টি স্বীকার করলেও আত্মহত্যার চেষ্টা নয় বরং ফুড পয়জনিংয়ের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে দাবি অভিনেত্রীর। সুস্থ হয়ে নিজের ফেসবুক পোস্টে জানান তিনি।

জানা গেছে, অভিনেতা মুশফিক ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে তিশার। কিছুদিন ধরে ঝামেলা চলছিল তাদের মধ্যে। অভিনেত্রী ঘুমের ঔষধ খেয়ে হাসপিটালে যাওয়ার ক’দিন আগে অভিনেতা ফারহানের বাসায় যান। সেখানে বেশ ক’জন নির্মাতার উপস্থিতিতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে বলে কালবেলাকে জানায় সূত্রটি। এরপর ফের ১৬ নভেম্বর রাতে অভিনেতার বাসায় যান তিনি। সেখান থেকে বাসায় ফিরে ঘুমের ঔষধ সেবন করেন তিশা।

এ ঘটনার মধ্যেই ফাঁস হয় তিশার ৯ মিনিট ৪৫ সেকেন্ডের একটি অডিও কল রেকর্ড। যা কালবেলার হাতে এসেছে। তবে ঘটনাটি তিশা-ফারহান কেন্দ্রীয় নয়। এটি তিশার সাবেক প্রেমিক সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেম নিয়ে তার সাবেক স্ত্রীর সঙ্গে তিশার ফোনালাপ।

অডিওতে তিশা নিজেকে মানসিক রোগী বলে দাবি করেন। ফোনালাপের একপর্যায়ে হাবিবের প্রেমের বিষয় নিয়ে কথা বলতে গেলে তিনি বলেন, ‘আমি তিশা আজ মেন্টালি-ফিজিক্যালি অসুস্থ হয়ে গেছি। আমি তোমাকে ফোন করতে বাধ্য হয়েছি, হাবিব কী এখন তোমার এখানে? রিলেশনশিপের কতটা ইগনোর আমি সহ্য করে যাচ্ছি। তোমার সঙ্গে যদি সবকিছু ঠিক হয় আমি ওকে ছেড়ে দিব। হাবিবও আমার কাছে এ কথাটা স্বীকার করে না।’

তিনি আরো বলেন, ‘আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। ভালোবাসার জন্য ক্যারিয়ার চলে যাক, এতে কিছু যায় আসে না।’

অডিওতে তিশা বলেন, ‘আমি জানি হাবিব এখন তোমার ওখানে। আমি জানতে চাই তোমরা কি গেট ব্যাক করবা? তাহলে আমি সরে যাব, আমাকে শুধু এই কথাটা জানাও। আমি তোমার কাছ থেকে জানতে চাই, হাবিব কী আমাকে ইউস করছে?’

এই অডিও থেকে জানা যায়, হাবিব ওয়াহিদের মা তানজিন তিশার ওপর প্রচণ্ড বিরক্ত ছিলেন। ৯ মিনিট ৪৪ সেকেন্ডের অডিওতে তাদের হাবিব ইস্যুতে আরো বিভিন্ন কথা বলতে শুনা যায়।

এদিকে শুধু সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, অভিনেতা ফারহানই নয় তানজিন তিশার ক্যারিয়ারের শুরু থেকে এমন আরো বেশ কয়েকটি প্রেমের সম্পর্ক ছিল। তাছাড়া শিডিউল ফাঁসানো, অসদাচরণ কারণে এর আগেও কয়েকবার সালিশের মুখোমুখি হন তিনি। কয়েক মাস আগে মদ খেয়ে মাতলামির একটি ভিডিও ভাইরাল হয় তার। যেখানে তাকে মদ খেয়ে লিফটের ভেতর গালাগালি ও মাতলামি করতে দেখা যায়। তবে এসব অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশ পেলেই প্রতিনিয়ত আঙুলের তীর বরাবরই গণমাধ্যমকর্মীদের দিকে দেখান তিশা।

ব্যতিক্রম হয়নি সর্বশেষ ফারহান-তিশা ইস্যুতে। মোবাইলফোনে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে পড়েন এবং সাংবাদিকদের উড়িয়ে দেয়া এবং দেখে নেওয়ার হুমকি দেন তিনি। তবে বিষয়টি নিয়ে ক্ষমা চাইলেও সেদিন বিকেলে পোস্ট ডিলিট করে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১০

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১১

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১২

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৩

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৪

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৫

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১৬

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১৭

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৮

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৯

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

২০
X