কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৪৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মনোনয়ন না পেয়ে একটু মন খারাপ হয়েছে : মাহিয়া মাহি

আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাননি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি মু. জিয়াউর রহমান। মনোনয়ন না পেয়ে একটু মন খারাপ হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মাহি বলেন, আমি মনোনয়ন পাইনি। তবে এ নিয়ে একটু মন খারাপ হয়েছে বটে। কিন্তু প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক বলে আমি মনে করি।

মাহিয়া মাহি বলেন, এটা তো এক্সপেক্টেড, অনেকদিন ধরে যারা রাজনীতি করে আসছেন, তাদেরই তো মনোনয়ন দেওয়া হবে। তবে আমি আমার কার্যক্রম অব্যাহত রাখব। দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আমি নৌকার পক্ষে কাজ করব। আর মানুষের জন্য যেহেতু কাজ করব বলে রাজনীতিতে নেমেছি, এই কার্যক্রম চলবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করি, তার সব সিদ্ধান্তকে আমি সঠিক মনে করি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে (একাংশ) পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

গত ২৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আসন্ন নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন মোট তিন হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এ ফরম কিনেছেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাচ্ছে ২০০৬ সালের ভিসা নীতি

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

দুই গোল খেয়ে সুইস-ঝড়ে বিপর্যস্ত আলজেরিয়া

চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ শুরু

সতীর্থদের সঙ্গে তল্লাশির মুখে মেসিও, ব্যাগ থেকে লাইটার নিয়ে গেল পুলিশ

ফরিদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম, মারা গেল ৪ জন

গভীর রাতে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

বগুড়ায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

সুমাইয়ার কান্না থামাবে কে? 

পরীক্ষাকেন্দ্রের বাইরে তৈরি হচ্ছে শেড, শৃঙ্খলায় থাকছে স্কাউট-বিএনসিসি 

১০

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

জয়ের পর ২১ নম্বর জার্সি তুলে রোনালদোর আবেগঘন শ্রদ্ধা

১২

নিজের অর্থ-সম্পদ দেখভাল করেন ছেলে এরিক, দাবি ট্রাম্পের

১৩

রাবিতে আবাসিকতা বাতিলের পরেও হলে থাকেন হল সংসদের ২ নেতা

১৪

বাবার কাঁধে চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আফিয়া

১৫

টানা ৩০ মিনিটের বেশি বসে থাকলেই বাড়তে পারে ক্যানসারে মৃত্যুঝুঁকি

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর একজনকে জীবিত উদ্ধার

১৭

শেষ ষোলোয় রোনালদোদের প্রতিপক্ষ কারা, ফিরছে নেশনস লিগের সেই ফাইনাল

১৮

নতুন দায়িত্বে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, ডাক-টেলিযোগাযোগ, তথ্য ও আইনমন্ত্রী

১৯

৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X