বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ০৬:০৭ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

বঞ্চিত শিশুদের সঙ্গে অধরার অন্যরকম এক সন্ধ্যা

সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে অধরা খান। ছবি : সংগৃহীত।
সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে অধরা খান। ছবি : সংগৃহীত।

রাজধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের আম, জাম ও লিচুর মতো মৌসুমি ফলের স্বাদ দিতে ভিন্নরকম এক আয়োজনে যুক্ত হয়ে অন্যরকম এক সন্ধ্যা কাটালেন এ প্রজন্মের নায়িকা অধরা খান।

মঙ্গলবার (৬ জুন) রাজধানীর ঢাকা উদ্যানে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজিত সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতন নামে একটি স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমী মৌসুমি ফল উৎসব। ছিল নাচ-গান ও আড্ডার আয়োজনও। আর এতে যারা অংশ নিয়েছে তারা সবাই ঢাকা উদ্যানের বস্তির ছেলে-মেয়ে।

জানা যায়, মৌসুমি ফলের স্বাদ দিতেই মূলত এই উৎসবের আয়োজন করেছিল স্কুলটির পৃষ্ঠপোষক সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। আর এতে অতিথি হিসেবে বাচ্চাদের সঙ্গে যোগ দেন অধরা খান।

এই শিল্পী কালবেলাকে বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা আমাদের বাচ্চাদের চেয়েও স্বাধীন কিন্তু তাদের জীবন অনিশ্চয়তায় ভরা। এদের প্রতিভা আরও বিকশিত করতে আমার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আর এরা এমনিতেই অনেক প্রতিভাবান। তাদের ছবি নিয়ে নিয়মিতই দৃক গ্যালারিতে প্রদর্শনী হয়। বস্তির হলেও অনেকে দেখলাম আবাহনী মাঠে ক্রিকেট প্র্যাকটিস করে। বেশ কিছু শিক্ষার্থী আন্তর্জাতিক পর্যায়ে দাবা খেলে। তারা যদি সবার সহযোগিতা পায় তাহলে ভবিষ্যতে আরও ভালো করবে। আমাদের সবার উচিত সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে দাঁড়ানো।’

এদিকে সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান জানান, গরিব, এতিম এ শিশুরা যেন মৌসুমি খাবার পায় এ জন্যই ফল উৎসবের আয়োজন। তিনি আরও বলেন অধরা খান আমাদের শুভাকাঙ্ক্ষী সবসময় আমাদের শিশুদের নিয়ে বিভিন্ন পরামর্শ সহযোগিতা করে আসছেন এবং খোঁজখবর নিয়ে থাকেন। শিশুরাও উনাকে পেয়ে বেশ অনুপ্রাণিত হয়। এভাবে সমাজের সর্বস্তরের মানুষ এগিয়ে আসলে আমরা এদের জন্য সুন্দর জীবন উপহার দিতে পারব। তাদের নিয়ে নিয়মিতই ইস্যুভিত্তিক এমন মজার সব উৎসব করে আসছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি।

এছাড়াও প্রতিষ্ঠানটি বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে যেমন- পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর সচেতনতামূলক কর্মসূচী, বইমেলায় হুইলচেয়ার সেবা, ১০ টাকায় খুশি, ১০ টাকায় ইফতার বিতরণসহ বিভিন্ন দুর্যোগের ত্রাণ বিতরণ করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০২৬ সালে বসবাসের জন্য ইউরোপের সেরা শহর কোনগুলো?

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লারের পদত্যাগ

৪৮ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন প্রশ্নে মুখ খুললেন রিজভী

এমন নির্মম হত্যাকাণ্ড আগে দেখেনি গ্রামবাসী

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

মিরপুরে যুবদল কর্মীকে হত্যা, কাফরুল থানায় মামলা দায়ের

বিজিবির বাধায় ব্যর্থ পরশুরাম সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন ক্লাব

১১

কথা বলার সময় এই ৮ ‍ভুল করছেন? এখনই সতর্ক হোন

১২

সীমান্তে বিএসএফের ৬ জনকে পুশইনের অপচেষ্টা, রুখে দিল বিজিবি

১৩

‘ফেসবুকের ভেরিফায়েড’ ব্যাজ পেতে সেলিব্রিটি হওয়া লাগবে না, পাবেন ফ্রিতে

১৪

মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে মাসুদ সাঈদীর স্ট্যাটাস

১৫

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুথি

১৬

সমুদ্রে সৃষ্টি হচ্ছে লঘুচাপ, বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৭

বিশ্লেষণ / মোদির প্রতিশ্রুতি বনাম শিক্ষার্থীদের অনড় অবস্থান, কী হতে যাচ্ছে

১৮

ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

ইশার নামাজের সর্বশেষ সময় কখন? সঠিক নিয়ম জানুন

২০
X