বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘ওরা ৭ জন’ সিনেমা নিয়ে নতুন সিদ্ধান্ত

‘ওরা ৭ জন’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত
‘ওরা ৭ জন’ সিনেমার পোস্টার। ছবি : সংগৃহীত

সিনেমা হলে মুক্তি পেলেও অনলাইনে রিলিজের ক্ষেত্রে নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে খিজির হায়াত খান নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ৭ জন’।

কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট না পাওয়ার অভিমানে নির্মাতা ছবিটিকে আগামী ৭ ডিসেম্বর তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিনামূল্যে অবমুক্ত করবেন বলে ভেবেছিলেন।

নির্মাতা খিজির বলেছিলেন, ‘অনেক অভিমান ও আক্ষেপ থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ সিনেমাটি আমার দেশমাতৃকার প্রতি দায় থেকে নির্মিত।

আফসোসের বিষয় হলো মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি সিনেমা নির্মাণের পরও দেশের কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে সাপোর্ট পাইনি। আমরা এত বড় বড় কথা বলি, কিন্তু মুক্তিযুদ্ধের একটি মানসম্পন্ন চলচ্চিত্র নিয়ে এমন অবহেলা সত্যিই আমাকে অবাক করেছে। কেউ কেউ পুরো সিনেমার স্বত্ব চেয়ে এমন একটা অ্যামাউন্ট বলেছেন, যা আমার পুরো ছবির খাবার খরচেরও কম! তাই আমি অভিমান থেকে এ কথা বলেছি। সিদ্ধান্ত নিয়েছিলাম যে নিজেদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বিনামূল্যে অবমুক্ত করব।’

সম্প্রতি ‘ওরা ৭ জন’ সিনেমাটি রিলিজের জন্য একটি আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম আগ্রহ প্রকাশ করেছে। এ কারণে আগামী ৭ ডিসেম্বরে বিনামূল্যে ইউটিউবে প্রকাশের বিষয়টি স্থগিত করতে চান নির্মাতা।

খিজির হায়াত বলেন, ‘ছবিটি তারা ওটিটিতে এক্সক্লুসিভলি রিলিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই আপাতত ইউটিউবে মুক্তি পাচ্ছে না।’

খিজির হায়াতের ‘ওরা ৭ জন’ সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

মম বলেন, খিজির হায়াত খান খুবই প্যাশনেট একজন নির্মাতা। তার সিনেমাগুলোর সাবজেক্ট গতানুগতিক না। এধরনের একজন নির্মাতার সঠিক পৃষ্ঠপোষকতা প্রয়োজন। আমি মনে করি সর্বস্তরে ‘ওরা ৭ জন’ চলচ্চিত্রটি দেখানোর ব্যবস্থা করা উচিত।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১০

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১২

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৩

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৪

নির্ভরা

১৫

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৬

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৭

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৮

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৯

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

২০
X