কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০২:২৬ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
লোকসভা নির্বাচন

নায়ক দেব এগিয়ে না পিছিয়ে?

দীপক অধিকারী (দেব)। ছবি : সংগৃহীত
দীপক অধিকারী (দেব)। ছবি : সংগৃহীত

পশ্চিম মেদিনীপুরের ঘাটালে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। গণনার সময় যত গড়াচ্ছে তত এ আসনটিতে চাপা উত্তেজনা বাড়ছে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, তৃণমূলের প্রার্থী হয়ে নির্বাচন করছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দীপক অধিকারী। তিনি দেব নামে অধিক পরিচিত। ঘাটালে তার প্রতিদ্বন্দ্বী হিরণের প্রভাবও বেশ।

দুপুর ১২টার দিকে ঘাটালে দেবের প্রাপ্ত ভোট ছিল ১ লাখ ৪২ হাজার ৪২৫। হিরণ পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৫৩৩ ভোট। অর্থাৎ প্রায় ২১ হাজার ভোটে এগিয়ে রয়েছেন দেব।

সিনেমার পাশাপাশি রাজনীতিতেও শক্ত অবস্থান তৈরি করেছেন দেব। ২০১৪ সালের নির্বাচনে বামদের ঘাঁটি নড়িয়ে দিয়েছিলেন তিনি। এবারও তাকে নিয়ে সমর্থকরা আশাবাদী।

তবে এবার ভোটের তপশিল ঘোষণার আগে দেবের রাজনীতিতে থাকা নিয়ে জল্পনা ছিল। কিন্তু সব পেছনে ফেলে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেন তিনি। চলে আসেন এ অঞ্চলের ফোকাসে।

১৯৮২ সালের ২৫ ডিসেম্বর দেবের জন্ম। টালিউডে তার অবস্থান পাকাপোক্ত। অভিনেতা হিসেবে পশ্চিমবঙ্গে তার ভক্তের সংখ্যা প্রচুর। এ ছাড়া প্রযোজক, সিনেমার কাহিনি লেখক ও গায়ক হিসেবেও সুনাম কুড়ান।

এদিকে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট ২৯০ আসনে এগিয়ে আছে। অপরদিকে বুথফেরত জরিপের চেয়ে ভালো অবস্থানে থেকে লড়াই চালিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বধীন ‘ইন্ডিয়া’ জোট। এনডিটিভির লাইভ প্রতিবেদনে বলা হয়, ‘ইন্ডিয়া’ জোট ২৩০টি আসনে এগিয়ে। তারা বুথফেরত জরিপের আভাস পেরোতে সক্ষম হয়েছে।

দেশটিতে সরকার গঠনে লোকসভায় ৫৪৩ আসনের মধ্য ২৭২ আসনে বিজয়ী হতে হবে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর লাইভ আপডেট বলছে, বিজেপি জোট সংখ্যাগরিষ্ঠতা খুব সহজে অর্জন করতে চলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X