বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নতুন খবর জানালেন নিপুণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাধারণ মানুষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নাম শুনলেই বাড়তি আগ্রহ দেখায়। সংগঠনটির গত নির্বাচনকে ঘিরে এখনো চলছে নানা বিতর্ক। একটি পদকে ঘিরে ঢালিউড তারকা জায়েদ খান-নিপুণ আক্তারের দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ায়। এর সুরাহা না হতেই বতর্মান কমিটির মেয়াদ শেষের পথে।

নির্বাচন প্রসঙ্গে নিপুণ গণমাধ্যমকে বলেছেন, জাতীয় নির্বাচনের সঙ্গে শিল্পী সমিতির নির্বাচনও আসন্ন। আগামী বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে শিল্পী সমিতির নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। রোববার দুপুরে বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিস কক্ষে এসব কথা বলেন এই অভিনেত্রী।

নিপুণ বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ফেরদৌস ভাইকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ১৮ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন। সংবর্ধনার পর ফেরদৌসের নির্বাচনী প্রচারেও মাঠে থাকবে সমিতির সব সদস্য। সেই পরিকল্পনাও চলছে।’

ফেরদৌস আর জাতীয় নির্বাচন নিয়েই শুধু নজর রাখছেন না অভিনেত্রী নিপুণ। কারণ কাজের কাজ কিছু না করলেও সমিতির নির্বাচনও চোখের পলকে ঘনিয়ে এলো। নিপুণ বলেন, ‘আমাদের বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে। জাতীয় নির্বাচনের কারণে এখন কোনো নির্বাচনের তপশিল ঘোষণা করা যাবে না। তাই জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারির ৮ তারিখের মধ্যে শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।’

তিনি আরও জানান, গতবারের মতো সামনের নির্বাচনেও চমক নিয়ে প্যানেল ঘোষণা করবেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মামলা-মোকদ্দমা পেরিয়ে সাধারণ সম্পাদকের পদ নিজের করে নেন নিপুণ আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

১০

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

১১

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১২

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১৩

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১৪

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৫

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৬

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৭

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৮

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৯

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

২০
X