বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

জায়েদ থাকায় ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা থেকে সরে গেলেন নিপুণ

নিপুণ আক্তার ও জায়েদ খান। ছবি : সংগৃহীত
নিপুণ আক্তার ও জায়েদ খান। ছবি : সংগৃহীত

এক সিনেমায় অভিনয় করবেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তার। ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে পর্দা ভাগ করবেন তারা। সোমবার (২৫ অক্টোবর) বিষয়টি প্রকাশ্যে আসে।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদকে কেন্দ্র করে জায়েদ-নিপুণের দ্বন্দ্ব থাকায় একই সিনেমায় এই দুই তারকার উপস্থিতি অবাক করেছে সিনেমাপ্রেমীদের। নিপুণের সঙ্গে পর্দা ভাগের বিষয়ে জায়েদের সঙ্গে যোগাযোগ করলে তিনি কালবেলাকে বলেন ‘আমি এখন দুবাই, আগে দেশে আসি’।

অন্যদিকে নিপুণ শোনালেন নতুন কথা। সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। সংবাদমাধ্যমে এই অভিনেত্রী বলেন, ‘অপারেশন জ্যাকপট’ সিনেমাতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুনছি সিনেমাটিতে জায়েদ খানও অভিনয় করবে। আমি এই মুহূর্তে জায়েদ খানের সঙ্গে এক সিনেমায় শুধু অভিনয়ই নয়, তার সঙ্গে কিছুতেই স্ক্রিন শেয়ার করতে চাইছি না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

ইতোমধ্যে নিপুণ সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চুক্তির সাইনিং মানিও আগামীকাল (বুধবার) তাদের ফেরত পাঠাবেন এ নায়িকা।

বড় বাজেটের ছবি ‘অপারেশন জ্যাকপট’-এ জায়েদ ও নিপুণ অভিনয় করবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। জানা গেছে সিনেমাটি তিনিই প্রযোজনা করবেন। পরিচালনা করবেন ভারতীয় নির্মাতা রাজীব বিশ্বাস।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনি নিয়ে নির্মিত হবে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে চলচ্চিত্রটি। সিনেমার প্রধান আট চরিত্রে থাকবেন আটজন নায়ক। মোট ৮০ জন অভিনয়শিল্পী কাজ করবেন এতে। খুব শিগগিরই শুরু হবে এর শুটিং। ২০২৪ সালের মাঝামাঝি সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হবে কি না, আদেশ ১২ জুলাই

কোটালীপাড়ায় গাছের নিচে চাপা পড়ে আশ্রমের সেবায়েতের মৃত্যু

৩ এসপিকে বদলি

প্রশান্ত মহাসাগরে মহড়ার আয়োজন চীন-রাশিয়ার

৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার তথ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

‘নিজেরাই ড্রেন করে নিন, টেন্ডার হবে না’ : প্রকৌশলীর অডিও ঘিরে তোলপাড়

এবার ফ্রান্স, সিঙ্গাপুর ও বাহরাইনে এনআইডি কার্যক্রম শুরু হচ্ছে

আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন গ্রেপ্তার

১৬ জুলাই ‘শহীদ দিবস’ পালনের উদ্যোগ

১০

মিসরের বিপক্ষে ম্যাচের আগে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

১১

শাহজাদপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে

১২

পেনশন প্রক্রিয়া দ্রুত করতে সংশ্লিষ্ট বিভাগে কর্মকর্তা নিয়োগ

১৩

‘ইরানের প্রতিরোধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণা ভেঙে গেছে’

১৪

শ্বাসনালি কেটে ইরা মনিকে হত্যা: মামলার রায় মঙ্গলবার

১৫

টাঙ্গাইলে সাত দিনে ৫ খুন

১৬

জাতীয় সংসদ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান: সিপিবির তীব্র নিন্দা

১৭

কালিয়ায় স্কুলশিক্ষককে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

১৮

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থী নিহত

১৯

বিসিকের আয়োজনে কর্মশালা, উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী

২০
X