কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৪৬ এএম
অনলাইন সংস্করণ

কথা দিয়েও রাখলেন না মাহিয়া মাহি

মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

ফল যাই হোক সোমবার (৮ জানুয়ারি) নিজ সংসদীয় এলাকায় শোডাউন করবেন বলে জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি এবার রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রোববার (৭ জানুয়ারি) রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, নির্বাচনের ফল যাই হোক সোমবার নিজ সংসদীয় এলাকায় শোডাউন করবেন তিনি।

কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, রাজশাহী-১ আসনে জামানত হারিয়েছেন আলোচিত এই তারকা। ওই আসনে আবারও বিজয়ী হয়েছেন বর্তমান এমপি নৌকা প্রতীকের ওমর ফারুক চৌধুরী।

ভোটের দিন চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘আমি হারি বা জিতি ইনশাআল্লাহ আগামীকালও পুরো এলাকায় একটা শোডাউন দেব। হেরে গেলেও সবাইকে জানান দেব আমি তাদের সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব। আর জিতলে এ এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে দেওয়া সব প্রতিশ্রুতি তাদের নিয়েই বাস্তবায়ন করব।’

তবে, ৭ জানুয়ারি ভোটের দিন দেওয়া সেই কথা রাখেননি মাহিয়া মাহি। সোমবার ট্রাক প্রতীকের বহু কর্মী-সমর্থক এমনকি গণমাধ্যমকর্মীরাও শোডাউনের বিষয়ে জানতে তাকে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

স্বৈরাচারের পতন ঘটিয়েছে জনগণ : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১০

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১১

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১২

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৩

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৪

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৫

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

১৬

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১৭

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১৮

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১৯

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

২০
X