কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ভর্তি ‘রূপবানকন্যা’ সুজাতা

অভিনেত্রী সুজাতা আজিম। পুরোনো ছবি
অভিনেত্রী সুজাতা আজিম। পুরোনো ছবি

হাসপাতালে ভর্তি হয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিম। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর শ্বাসকষ্ট দেখা দিলে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার গাজীপুরে অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং করেছেন। সেখান থেকে সন্ধ্যায় বাসায় ফেরার পরই অসুস্থবোধ করেন অভিনেত্রী সুজাতা।

মঙ্গলবার রাতে অভিনেত্রীর নাতি ফারদিন আজিম বলেন, আমার দাদি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অভিনেত্রীর পরিবার থেকে বলা হয়, গতরাতে তাকে হাসপাতালে আনার পর সারা রাত সিসিইউতে রাখা হয়েছিল। আজ সকাল ১০টার দিকে সেখান থেকে কেবিনে আনা হয়েছে।

সুজাতা অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। ক্যারিয়ারে প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ৫০টিরও বেশি ফোক ঘরানার সিনেমা।

১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ সিনেমার জন্য অল্প সময়ের মধ্যে খ্যাতি লাভ করেন সুজাতা। মাত্র ১২ বছর বয়সী নায়িকার চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তার প্রকৃত নাম তন্দ্রা মজুমদার। তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার তন্দ্রা মজুমদার নামকে সুজাতা রাখেন নির্মাতা সালাহউদ্দিন।

১৯৬৩ সালে সালাহউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় সুজাতার। ১৯৮৯ সাল পর্যন্ত অনেক জনপ্রিয় সিনেমায় দেখা গেছে তাকে। যদিও মাঝে একযুগ পর্দা থেকে দূরে ছিলেন তিনি।

সুজাতা অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১০

‘মেসি ঈশ্বরের উপহার’

১১

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১২

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৩

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৪

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৬

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৭

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৮

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৯

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

২০
X