বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

হালাল-হারাম নিয়ে একটু ভাবি: বর্ষা

অভিনেত্রী বর্ষা। ছবি: ফেসবুক থেকে
অভিনেত্রী বর্ষা। ছবি: ফেসবুক থেকে

দেশের জনপ্রিয় অভিনেত্রী বর্ষা। মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর ট্রলের শিকার হন এই অভিনেত্রী। সেই অভিজ্ঞতা ও এমন বিষয়গুলো নিয়ে ভক্তদের সঙ্গে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু কথা পোস্ট করেছেন এই নায়িকা। দিয়েছেন শিক্ষণীয় বার্তা।

নিজের পেজ থেকে পোস্ট করা স্ট্যাটাসের শুরুতেই বর্ষা লেখেন, ‘সোশ্যাল মিডিয়া এখন সবার জন্য উন্মুক্ত। কে কীভাবে ব্যবহার করবেন, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই মাধ্যমকে, নেতিবাচক না ইতিবাচকভাবে ব্যবহার করা হবে, সেটা একটু ভেবে দেখা দরকার। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক ভালো কাজ করছেন। এর মাধ্যমেই ভালো কাজগুলো জানতে পারি, আবার নেতিবাচক খবরও খুব হচ্ছে। ছোট ও তুচ্ছ বিষয়গুলো খুব বড়ভাবে প্রচার করা হয়; যা কাম্য নয়।’

পোস্টের শেষ ভাগে নেতিবাচক ও তুচ্ছ বিষয়গুলোর গুরুত্ব বুঝিয়ে বর্ষা আরও লেখেন, ‘এসব নেতিবাচক ছোট ও তুচ্ছ বিষয়গুলোকে গুরুত্ব না দিয়ে নিজেকে নিয়ে ভাবি, চিন্তা করি। সবচেয়ে জরুরি, হালাল-হারাম (ন্যায়-অন্যায়) নিয়ে একটু ভাবি, এটা সব জায়গায় খুব, খুব দরকার।’

উল্লেখ্য, বাংলা চলচ্চিত্রে অভিনেত্রী বর্ষার ২০১০ সালে স্বামী নায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিপরীতে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়। এরপর জলিলের সঙ্গে জুটি হয়ে কাজ করেছেন ডজনখানেক সিনেমায়। প্রথম ছবির পর ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ভালোবেসে ঘর বাঁধেন তারা। তাদের ঘর আলো করে ২০১৪ সালে জন্ম নেয় আরিজ ইবনে জলিল ও ২০১৭ সালে আবরার ইবনে জলিল নামে দুই পুত্রসন্তান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

আওয়ামী লীগ ও ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

১০

যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদ সংকটের খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

১১

মালদ্বীপকে ২০ হাজার গাছের চারা উপহার দিচ্ছে বাংলাদেশ

১২

ডিউটিরত অবস্থায় পায়রা সেতুর টোল কালেক্টরের মৃত্যু

১৩

রান্নাঘরেও আছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

১৪

মাটিরাঙ্গা সীমান্তে বিজিবি-চোরাকারবারী গোলাগুলি, অস্ত্র-গুলি উদ্ধার

১৫

অবশেষে বিশ্বকাপের পর নীরবতা ভাঙলেন এমবাপ্পে

১৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১০ আগস্ট

১৭

ঋণ থেকে মুক্তির বিশেষ ৪ দোয়া

১৮

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

১৯

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

২০
X