বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই উৎসবকে সামনে রেখে মুক্তি পাচ্ছে ‘কাজল রেখা’

কাজল রেখা সিনেমার সংবাদ সম্মেলন। ছবি: কালবেলা
দুই উৎসবকে সামনে রেখে মুক্তি পাচ্ছে ‘কাজল রেখা’

‘মনপুরা’ সিনেমার মাধ্যমে হিট নির্মাতার তকমা পান গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। এবার ৪০০ বছরের পুরোনো প্রেক্ষাপট নিয়ে হাজির হচ্ছেন তিনি।

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজল রেখা’ সিনেমা। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি দেবেন বলে সংবাদ সম্মেলন করে জানালেন সেলিম।

শনিবার (০৯ মার্চ) রাতে রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির মুক্তি সময় জানানো হয়।

এ সময় গিয়াস উদ্দিন সেলিম বলেন, আমাদের সিনেমাটি মুক্তির জন্য উৎসব প্রয়োজন ছিল। আমরা ঈদুল ফিতর ও পয়লা বৈশাখকে সামনে রেখে সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

এদিন সিনেমাটির দুটি পোস্টার প্রকাশ করা হয়। এর একটি আন্তর্জাতিক ও অন্যটি ফেস্টিভ্যাল পোস্টার। শিগগিরই সিনেমা হলে মুক্তি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হবে।

সিনেমাটিতে প্রায় বিশটি গান থাকছে। এরই মধ্যে প্রকাশিত হয়েছে চারটি গান। সবশেষ উন্মোচিত হয় ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ নামের গানট। গানের কথা সংগৃহীত হলেও নতুন করে সুর ও সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী মাশা ইসলাম।

এতে অভিনয় করেছেন শরিফুল রাজ, নবাগতা মন্দিরা চক্রবর্তী, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমি, মিথিলা, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X