বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

শাকিবের সিনেমার ট্রেলার প্রকাশ

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

শাকিব খান মানেই যেন দর্শকের জোয়ার। তার সিনেমা তো বটেই, গান কিংবা টিজার-ট্রেলার মুক্তি পেলেও হুমড়ি খেয়ে পড়েন সিনেমাপ্রেমীরা। নেটপাড়া সয়লাব হয়ে ওঠে শাকিবের নতুন কনটেন্টে। তারকারাও যোগদেন শাকিব বন্দনায়। এবার আবারও জোয়ার উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেননা প্রকাশ্যে এসেছে শাকিব অভিনীত সিনেমার ট্রেলার।

প্রেক্ষাগৃহজুড়ে এখনও রাজত্ব করছে ‘রাজকুমার’। ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক চাহিদায় ভর করে এসে ঠেকেছে ঈদুল আজহায়। বাংলা সিনেমায় এ এক অনন্য নজির। তা ছাড়া এ সিনেমার কাছে মুখ থুবড়ে পড়েছিলে ঈদে মুক্তি পাওয়া কিছু সিনেমাও। তবে যে ছবির এত সফলতা, যা নিয়ে এত আলোচনা, সেটির ট্রেলার এতদিন পর্যন্ত ছিল অপ্রকাশ্যে। এবার মুক্তি পেল রাজকুমার সিনেমার ট্রেলার।

আরশাদ আদনান প্রযোজিত এবং পরিচালক হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটির গান ও টিজার মুক্তি পেলেও এতদিন পূর্ণাঙ্গ ট্রেলারের দেখা পায়নি দর্শক। এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার প্রকাশ হয়েছে রাজকুমারের দুই মিনিট ২২ সেকেন্ডের ট্রেলার।

ঘোষণা করা হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে ‘রাজকুমার’। কিছুদিন আগে দিন আগে ছবিটির প্রযোজক আরশাদ আদনান ও বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান চুক্তিবদ্ধ হয়েছেন। ট্রেলার প্রকাশের পর জানা যায়, আসছে ১৩ জুন বঙ্গতে দেখা যাবে ‘রাজকুমার’।

রাজকুমারের ট্রেলারে উঠে এসেছে পুরো সিনেমার আবহ। আমেরিকা যেতে ইচ্ছুক এক তরুণের চেষ্টা ফুটে উঠেছে তাতে। দেরিতে ট্রেলার প্রকাশের কারণ সম্পর্কে পরিচালক হিমেল আশরাফ জানান, সিনেমা হলে মুক্তির আগে নানা কারণে ট্রেলার দেওয়া হয়নি। তবে ওটিটি একটা বড় মাধ্যম। এখানে বিশ্বব্যাপী দর্শকের সমাগম। পৃথিবীর নানা স্থান থেকে মানুষ টাকা দিয়ে সিনেমা দেখবে। এ কারণে এখন ট্রেলার মুক্তি দেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X