বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার শাকিবের বিপরীতে নাসির উদ্দিন খান

শাকিব খান ও নাসির উদ্দিন খান I ছবি : সংগৃহীত
শাকিব খান ও নাসির উদ্দিন খান I ছবি : সংগৃহীত

দেশীয় ওয়েব সিরিজ ‘সিন্ডিকেট’- এ অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান নাসির উদ্দিন খান। তার ভার্সেটাইল অভিনয়ের কারণে ইতোমধ্যেই দর্শকের বিশেষ পছন্দের তালিকায় রয়েছেন এই অভিনেতা। তবে এবারও তার ব্যতিক্রম নয়, দর্শকদের চমকে দিয়ে আসছে ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের বিপরীতে পর্দায় উপস্থিত হতে চলেছেন অভিনেতা নাসির উদ্দিন খান।

জানা যায়, এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন নাসির উদ্দিন খান। আসন্ন এই সিনেমায় নাসির উদ্দিন খান থাকছেন নেতিবাচক চরিত্রে। তবে প্রচলিত খলচরিত্র নয়; বরং কাহিনিতে গভীরভাবে প্রোথিত, বুদ্ধিদীপ্ত ও কূটকৌশলী একটি চরিত্র, যার কারণে বারবার জটিলতায় পড়বে খোদ নায়কও।

এ বিষয়ে গণমাধ্যমে ছবির নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেছেন, ‘প্রচলিত ভিলেন নয়। পুরো অ্যাকশন-ড্রামা ধাঁচের গল্পে নাসির ভাইয়ের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। কাহিনির মোড় ঘোরানোর বড় দায়িত্ব তার ওপর।’

প্রসঙ্গত, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং; শুটিংয়ের প্রথম দিনই প্রকাশ করা হবে তার নতুন লুক। এই সিনেমায় শাকিব খান ও নাসির উদ্দিন খানের পাশাপাশি প্রধান নারী চরিত্রে অভিনয় করতে চলেছেন তাসনিয়া ফারিন। তবে এখনো পুরোপুরি বিশদভাবে তারকাদের তালিকা প্রকাশ করেননি ছবির নির্মাতা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোনো শিশু যেন বাংলা-ইংরেজি-গণিত শিক্ষায় পিছিয়ে না থাকে: ববি হাজ্জাজ

পলাশ মণি দাসের পরিচালনায় ‘কিপ্টুস আনলিমিটেড’

বন্যা-পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে স্বপ্ন

সাতক্ষীরার আওয়ামী লীগের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

১০

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

১১

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

১২

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১৪

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১৫

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৬

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৭

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৮

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৯

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X